
মৌলভীবাজার শহরের জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার করে পানিনিষ্কাশনের ব্যবস্থা করলেন পৌর মেয়র ফজলুর রহমান। এতে শহরের বাসাবাড়ি থেকে দ্রুত পানি নেমে যায়। গত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার আজমেরু এলাকায় এই অভিযান চালান মেয়র।
এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর সৈয়দ সেলিম হক, আসাদ হোসেন মক্কু, নাহিদ হোসেন, সালেহ আহমেদ পাপ্পু, ফয়ছল আহমেদ। সন্ধ্যার পর মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সরেজমিনে পরিদর্শন করেন।
দুদিনের অবিরাম বর্ষণে মৌলভীবাজার শহরের নিচু এলাকায় আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হয়। শহরের পানিনিষ্কাশনের একমাত্র পথ কোদালীছড়ার নিচের অংশে কচুরিপানার স্তূপের কারণে পানিনিষ্কাশনে ব্যাঘাত হচ্ছিল। পৌর মেয়র নিজে উদ্যোগী হয়ে কাউন্সিলরদের সঙ্গে নিয়ে স্থানীয় মানুষের সহযোগিতায় অপসারণকাজে নেমে পড়েন।
কোদালীছড়ার নিচু অংশে আজমেরু এলাকায় কচুরিপানা ও ছোট ছোট বাঁধের কারণে বৃষ্টির পানিনিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হয়। শুক্রবার বিকেল পর্যন্ত যখন বাসাবাড়ি থেকে পানি নামছিল না, ঠিক তখন কোনো উপায় না দেখে মেয়র তাঁর পরিষদের সদস্যের নিয়ে নিজেই কচুরিপানা পরিষ্কারে নেমে যান।
শহরের পূর্ব গির্জাপাড়ার বাসিন্দা আছিয়া আক্তার বলেন, ‘আমাদের বাসায় পানি উঠেছিল, এতে কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে। তবে মেয়রের কারণে এক দিনের মধ্যে পানি নেমে যায়।
সংস্কৃতিকর্মী মীর ইউসুফ আলী বলেন, ‘সিলেট-সুনামগঞ্জের মতোই অবস্থা হতো মৌলভীবাজারের। আমাদের পৌর মেয়রের দূরদর্শিতার সুফলই আমাদের রক্ষা করছে। তিনি ধন্যবাদ জানান মেয়রকে।’
এ বিষয়ে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, ‘আমি জনগণের স্বার্থে রাতদিন পরিশ্রম করি। দীর্ঘ পরিশ্রম করে শহরের উন্নতি ঘটিয়েছি, জলাবদ্ধতা দূর করেছি। কিন্তু শহরের পানিনিষ্কাশনের একমাত্র পথ কোদালীছড়া গিয়ে পড়েছে হাইল হাওরে। হাইল হাওরের পানি বাড়ায় পানি ঠিকমতো নিষ্কাশন হচ্ছিল না, ফলে বাসাবাড়িতে পানি উঠেছিল, এখন নেমে গেছে। আর কিছুটা ব্যাঘাত ঘটিয়েছিল কচুরিপানার স্তূপ, সেগুলো অপসারণ করেছি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫