বরাবরের মতো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জঙ্গি, মাদকসহ সাধারণ মানুষের যেকোনো নিরাপত্তাজনিত কাজে পাশে থাকবে। স্মার্ট ফোর্স হিসেবে র্যাবকে গড়ে তোলা হবে। এই এলিট ফোর্সের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমনই আশাবাদ বাহিনীর মহাপরিচালক এম খুরশীদ হোসেনের। গত বৃহস্পতিবার সদর দপ্তরে তিনি আজকের পত্রিকার সঙ্গে কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, ‘আমি তো মনে করি র্যাব সফল। যেকোনো সমস্যায় মানুষ র্যাবের কাছে আসে। র্যাবের প্রতি মানুষের আস্থা অনেক।’
র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মহাপরিচালক বলেন, দেশটির দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ ঘুরে গেছেন। তিনি র্যাবকে নিয়ে প্রশংসা করেছেন। একসময় র্যাবকে নিয়ে কথা উঠত, কিন্তু এখন সেগুলো নেই।
র্যাব সদস্যদের অপরাধে জড়ানোর বিষয়ে র্যাব মহাপরিচালক বলেন, প্রতিটি সেক্টরেই ভালোমন্দ মানুষ থাকবে। এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা প্রত্যেক সদস্যকে প্রায়ই বলি, কোনো ব্যক্তির দায় বিভাগ বা বাহিনী বহন করবে না। কোনো সদস্য অন্যায় করলে সে পার পাবে না। তার দায় তাকেই বহন করতে হবে।
পাহাড়ে জঙ্গি তৎপরতা এবং র্যাবের অভিযানের বিষয়ে মহাপরিচালক বলেন, ‘পাহাড়ে ট্রেনিং নেওয়া অর্ধশতাধিক জঙ্গি সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। এই জঙ্গিরা পাহাড়ে গিয়ে কেএনএফের সহায়তায় সেখানে প্রশিক্ষণ নিত। আমরা সবাইকে ধরতে কাজ করছি। তারা যে এরিয়া বেছে নিয়েছে, সেটা মিয়ানমার ও মিজোরাম সীমান্তঘেঁষা। যেকোনো অপরাধ করে তারা সহজেই যেকোনো সীমান্তে ঢুকছে। সেখানকার ভৌগোলিক কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ক্যাম্প সেখানে নেই।’
নতুন জঙ্গি সংগঠনকে অর্থায়নের বিষয়ে তিনি বলেন, হরকাতুল জিহাদের নেতাদের ধরার পর জানতে পারি, তাদের টাকা আসে বিদেশ থেকে। পাহাড় থেকে যেসব জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছে টাকাও পাওয়া গেছে। আমরা সব বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫