
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সবচেয়ে বেশি সংক্রমিত হয় যে ধরনে, সেই লিনিয়েজ (বিএ.২) শনাক্ত হয়েছে চট্টগ্রামে। বর্তমানে এ ধরনটি ভারতে বেশি সংক্রমণ ঘটাচ্ছে। তবে এটি তেমন বিপজ্জনক নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আক্রান্ত ব্যক্তিদের শরীরে মৃদু উপসর্গ দেখা দেয়। এতে আক্রান্তদের বেশির ভাগকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। মৃত্যুর তথ্যও মেলেনি।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) গবেষকদের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে গবেষণায় অংশ নেন প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রফেসর ড. শারমিন চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. ইফতেখার আহমেদ রানা, ডা. প্রাণেশ দত্ত, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. তানভীর আহমদ নিজামী।
গবেষকেরা চট্টগ্রামের ১০টি নমুনা পরীক্ষার জিনোম সিকুয়েন্স করে। এতে সব কটি নমুনায় ওমিক্রনের ধরন (বি ১.১৫২৯) উপস্থিতি রয়েছে। এর মধ্যে চারটির নমুনায় ওমিক্রন ধরনের অধিকতর সংক্রামক ভ্যারিয়েন্ট লিনিয়েজ (বিএ.২) উপস্থিতি পেয়েছেন তাঁরা। চট্টগ্রামের ৬৮টি স্থানে মিউটিশনের উপস্থিতির তথ্যও জানিয়েছেন গবেষকেরা। নমুনাগুলো চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের নানা বয়সী আক্রান্ত ব্যক্তির থেকে সংগ্রহ করা।
গবেষকেরা দেখেছেন, আক্রান্ত রোগীদের উপসর্গ ছিল খুবই মৃদু। অধিকাংশ রোগীর গলা ব্যথা, সর্দি ও মৃদু জ্বর ছাড়া শ্বাসকষ্ট, অক্সিজেনের অভাবের মতো অন্য মারাত্মক লক্ষণ দেখা দেয়নি।
১০টি নমুনার মধ্যে লিনিয়েজ (বিএ.২) শনাক্ত হয়েছে ৬০ বছর বয়সী একজন, ৬৪ বছর বয়সী একজন, ৬৩ বছর বয়সী ও ৬৮ বছর বয়সী একজনের। বাকি ৬ জনের মধ্যে ৫৬ বছর বয়সী একজনের বিএ-১, ৫৭ বছর বয়সী বিএ.১.১, ৪০ বছর বয়সী একজনের শুধু ওমিক্রন, ৫৩ বছর বয়সী একজনের বিএ.১.১, ৫৬ বছর বয়সী একজনের বিএ-১, একই বয়সী আরেকজনের বিএ ১.১ ধরনে আক্রান্ত।
গবেষক দলের সদস্য ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইফতেখার আহমেদ বলেন, ভারতে এখন সবচেয়ে বেশি সংক্রমণ ঘটানো ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টটি চারজনের শরীরে পাওয়া গেছে। তবে ধরনটি তেমন ভয়াবহ নয়। ওমিক্রনে আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ভয়ের কোনো কারণ নেই। স্বাস্থ্যবিধি মেনে চললেই হলো।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫