
চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে একটি মামলার সাক্ষীর ওপর হামলার ঘটনায় নালিশি মামলা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে ভুক্তভোগী তৌহিদুল আলম মামলাটি করেন। শুনানি শেষে আদালত অভিযোগটিকে সরাসরি এজাহার হিসেবে গ্রহণ করতে কোতোয়ালি থানাকে নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন জেলার সাতকানিয়ার বাজালিয়া এলাকার তাপস কান্তি দত্ত (৪৮), মো. সোলেমান (৫১) ও নাজিম উদ্দিন (৩৫)।
গত মঙ্গলবার চট্টগ্রামে এক মামলায় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দিয়ে ফেরার সময় আদালত প্রাঙ্গণে হামলার শিকার হন তৌহিদুল। এ বিষয়ে তাঁর আইনজীবী অহিদুল আলম বলেন, কয়েকজনকে মারধরের অভিযোগে গত বছরের আগস্টে তৌহিদের বন্ধু আবু সুফিয়ান ১০ জনকে অভিযুক্ত করে সাতকানিয়া থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় ৮ জনকে বাদ দিয়ে দুজনের বিরুদ্ধে চার্জশিট দেয়। এতে অসন্তুষ্ট হয়ে গত মঙ্গলবার আদালতে নারাজি দেন সুফিয়ান। সেখান থেকে ফেরার সময় হামলার শিকার হন তৌহিদ। এ হামলার ঘটনায় করা মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করতে আদালত কোতোয়ালি থানাকে নির্দেশ দেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫