সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল নাটুয়ারপাড়ার কোল ঘেঁষে বয়ে চলা প্রমত্তা যমুনায় অনেকগুলো নৌকার জটলা। এসব নৌকায় বসেছে পাটের হাট। নদীপথে ক্রেতা-বিক্রেতাদের যাতায়াত সুবিধার কারণে ভাসমান এ হাট সরগরম হয়ে ওঠে ভোর থেকেই। চলে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। শত বছর ধরে বসছে নাটুয়ারপাড়ার ব্যতিক্রমী হাটটি। দূরদূরান্ত থেকে নৌকায় করে এ ভাসমান পাটের হাটে আসেন ক্রেতা-বিক্রেতারা। নৌকার পাশাপাশি নদীর পাড়েও প্রচুর পাট বিকিকিনি হয়। সপ্তাহের দুই দিন শনি ও বুধবার বসে এই হাট।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, কাজীপুরসহ পাশের জামালপুরের সরিষাবাড়ী, মাদারগঞ্জ, টাঙ্গাইলের ভূঞাপুর, বগুড়ার ধুনট, শেরপুর ও সারিয়াকান্দির ক্রেতা-বিক্রেতারা ভাসমান এই হাটে পাট কেনাবেচা করতে এসেছেন নৌকায় করে। তীর থেকে ১০০ গজ দূরে নোঙর ফেলে নৌকা থামিয়ে অর্ধশতাধিক নৌকায় কেনাবেচা হচ্ছে পাট। নৌকাতেই হাঁকডাক চলছে। বিক্রেতাদের কাছ থেকে পাট কিনে অন্য নৌকায় উঠিয়ে নিচ্ছেন ব্যাপারীরা। নৌকার পাশাপাশি চরাঞ্চলের একমাত্র পরিবহন ঘোড়ার গাড়িতেও পাট বোঝাই করে স্থানীয় কৃষকেরা পাট বিক্রি করতে আসেন।
বগুড়ার সারিয়াকান্দি থেকে নাটুয়ারপাড়া চরের এই ভাসমান হাটে পাট বিক্রি করতে এসেছেন মোন্নাত হোসেন। তিনি বলেন, চার বিঘা জমিতে পাটের আবাদ করেছিলেন। ১৬০০ থেকে ২১০০ টাকা মণ দরে পাট বিক্রি করেছেন। এবার পাটের দাম খুব কম।
ভাসমান এ হাটে পাট কিনতে এসেছেন জামালপুরের ব্যাপারী হবিবর রহমান। তিনি বলেন, ‘নৌপথে যাতায়াত খরচ কম, তাই এখানে এসেছি। আজ (গত বুধবার) ৩১২ মণ পাট কিনেছি। এবার পাটের দাম তুলনামূলক অনেক কম।’
কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এবার অতিরিক্ত খরার কারণে পাটের আবাদ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ দিতে সমস্যা হয়েছে। তারপরও মোটামুটি বিঘাপ্রতি ৮-৯ মণ পাট পেয়েছেন কৃষকেরা।
কাজীপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান, ডাকাতি ঠেকাতে হাটের দিন যমুনায় পুলিশের বিশেষ টহল থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫