নাটোরের গুরুদাসপুর পৌর সদরের হাট গুরুদাসপুর ডাকঘর থেকে ২ লাখ ৫৮ হাজার টাকা চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ডাকঘর সূত্রে জানা গেছে, ডাকঘরে একটি বেসরকারি ব্যাংকের প্রতিনিধি কেয়া খাতুন (৩০) নামের সিএসও তাঁর নিজ অফিস কক্ষের ড্রয়ারে টাকা জমা রাখেন। প্রতিদিনের মতো জমানো টাকা পোস্ট মাস্টারকে জমা দেওয়ার কথা থাকলেও তিনি জমা দেননি। পরে গতকাল সকালে অফিস সময়ে নিজ কক্ষে গিয়ে দেখেন একটি ড্রয়ার ভাঙা ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক নেই। পরে তিনি পোস্ট মাস্টারসহ স্টাফদের বিষয়টি জানান।
বেসরকারি ওই ব্যাংকের প্রতিনিধি সিএসও কেয়া খাতুন বলেন, গত বুধবার অফিসের কার্যক্রম শেষে ২ লাখ ৫৮ হাজার টাকা ড্রয়ারে তালাবদ্ধ করে রেখে চলে যান তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে এসে দেখেন টাকা নেই।
ডাকঘরের নৈশপ্রহরী বলেন, তিনি রাত ২টা পর্যন্ত ডিউটি করেন। পরে তালাবদ্ধ করে অফিসের মধ্যে ঘুমিয়ে পড়েন। রাতে কোনো প্রকার লোকজন প্রবেশ করেনি এবং কোনো প্রকার ভাঙচুরের শব্দও পাওয়া যায়নি।
পোস্ট মাস্টার মো. মিজানুর রহমান বলেন, প্রতিদিন কার্যক্রম শেষে তাঁদের জমানো টাকা গুরুদাসপুর থানায় জমা দেওয়া হয়। বেসরকারি ওই ব্যাংক তাঁদের সঙ্গে যৌথভাবে যুক্ত আছে। এ জন্য ব্যাংকের প্রতিনিধির কাছে জিজ্ঞাসা করা হয় যে তাঁদের টাকা আছে নাকি। তিনি জানান কোনো টাকা নেই। তাঁদেরও ক্যাশ ছিল না। এ জন্য থানায় যাওয়া হয়নি। কিন্তু সকালে এসে তিনি জানতে পারেন ওই ব্যাংকের প্রতিনিধির কক্ষ থেকে টাকা চুরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এখনো ব্যাংকের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫