
চট্টগ্রামে বিএনপির আট কর্মীর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এই আদেশ দেন।
বিএনপির মানববন্ধনে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় করা মামলায় পুলিশ ১০ জনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত আটজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুজন বয়স্ক হওয়ায় তাঁদের রিমান্ড নামঞ্জুর করেন।
আসামিরা হলেন রাকিব হোসেন, মো. আরিফ, আবু উবাইদা, মো. ফোরকান, মো. শাকিব, মো. পারভেজ, সিরাজুল ইসলাম ও কাজী ইসমাইল।
জানা গেছে, চট্টগ্রাম নগর বিএনপির নেতা-কর্মীরা গত বুধবার বিকেলে জামাল খানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচি পালন করতে মানববন্ধনের জন্য জড়ো হন। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের রাস্তা থেকে সরে যেতে বললে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
এরপর পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন।
অপরদিকে বিএনপি দাবি করে, তাদের ৩৫ নেতা-কর্মী আহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ বিএনপির ৪৯ কর্মীকে গ্রেপ্তার করে। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী, এম এ আজিজ, নাজিবুর রহমান, সাইফুল আলম ও কাজী বেলালসহ ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা করে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, শুনানি শেষে আদালত আট আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫