২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ দিয়ে বলিউডে পা রাখেন হুমা কুরেশি। প্রায় এক যুগের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক আলোচিত সিনেমা। ভারতীয় সিনেমায় যে কয়েকজন মুসলিম অভিনেত্রী এখন সাফল্যের সঙ্গে কাজ করছেন, হুমা তাঁদের অন্যতম। বলিউডে মুসলিম অভিনয়শিল্পীরা কোণঠাসা থাকেন, এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। বলিউডে এটা অনেক পুরোনো বিতর্ক।
হুমাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, বলিউডে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা হয় কি না? হুমা বরাবরই স্পষ্ট বক্তা। মুখের সামনে উচিত কথা বলতে একটুও দ্বিধা করেন না। এবারও কোনো রাখঢাক না রেখে এ প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন। জানালেন, ইসলাম ধর্মাবলম্বী হলেও বলিউডে কাজ করতে কোনো অসুবিধার মুখে পড়তে হয়নি তাঁকে।
ধর্মীয় বিভেদের প্রসঙ্গে বেশ অবাক হয়ে অভিনেত্রী বলেন, ‘আজকাল এই কথাগুলো বেশি বেশি শুনছি। এটা শুনলেই আমার মনে প্রশ্ন জাগে, এই প্রশ্নগুলো কেন উঠছে!’ প্রশ্নকর্তা তাঁকে জবাব দেন, ‘এই কথাগুলো উঠছে কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মার্কিন সফরে সেখানকার মিডিয়া তাঁকে প্রশ্ন করে, ভারতে মুসলিমদের অধিকার রক্ষা করা হচ্ছে না। আপনি কি মনে করেন এটি সঠিক প্রশ্ন ছিল?’
যার জবাবে হুমা বেশ গুছিয়েই উত্তর দেন। বলেন, ‘আমার কখনো মনেই হয়নি, আমি মুসলিম এবং এ কারণে আমি আলাদা। আমার বাবা ৫০ বছর ধরে সালিম নামে একটি রেস্তোরাঁ চালাচ্ছেন দিল্লির কৈলাশ কলোনিতে। পরিবারের অথবা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় কখনো মনে হয়নি, মুসলিম হিসেবে আমাদের আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। তবে আরও অনেক মানুষ এ ধরনের সমস্যার মুখোমুখি হতেই পারেন। আমি মনে করি, এ বিষয়ে প্রশ্ন ওঠা উচিত এবং প্রতিটি সরকারেরই সেটার জবাব দেওয়া উচিত।’
হুমার এই উত্তরের ভিডিও ক্লিপ অনলাইনে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই অভিনেত্রীর স্পষ্ট জবাবের প্রশংসা করছেন। হুমা কুরেশি এখন ব্যস্ত আছেন ‘তরলা’ সিনেমার প্রচারে। এ সিনেমায় ভারতের নারী রন্ধনশিল্পী তরলা দালালের চরিত্রে অভিনয় করেছেন তিনি। পীযূষ গুপ্তা পরিচালিত সিনেমাটি গতকাল থেকে জি ফাইভে দেখা যাচ্ছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫