
জ্যৈষ্ঠ মাস শুরুর এই সময়ে দেশের আবহাওয়া অনেকটা এলোমেলো। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। অন্যদিকে উত্তরাঞ্চলে রংপুর বিভাগে ঝরছে ভারী বৃষ্টি, সঙ্গে বয়ে যাচ্ছে কালবৈশাখী। আর দক্ষিণে পুরো খুলনা বিভাগসহ ১৩টি জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তরের আজ শনিবার সকালের পূর্বাভাস থেকে জানা গেছে, গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর জেলায় ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের অন্যান্য জেলায় তাপমাত্রা ছিল ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
মৃদু এই তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়েছে, মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এদিকে রংপুর বিভাগসহ দেশের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়। এ ছাড়া রংপুরে ৫১, নরসিংদীতে ৪৬, কিশোরগঞ্জের নিকলীতে ২১, ময়মনসিংহ ও সিলেটে ২৭ এবং কুমিল্লায় ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী পাঁচ দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শৈশবে আকাশে পাখিদের ডানা মেলে উড়ে বেড়ানো দেখে জর্গ মাসেনের মনে প্রশ্ন জাগত—পাখিরা কি আনন্দের জন্যও উড়ে বেড়ায়? বহু বছর পর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা করেছেন নেদারল্যান্ডসের উট্রেখট বিশ্ববিদ্যালয়ের আচরণবিষয়ক জীববিজ্ঞানী মাসেন।
১১ ঘণ্টা আগে
প্রায় প্রতিদিনই ঢাকায় বৃষ্টির দেখা মিলছে। তবুও দূষণের মাত্রা কমতে দেখা যাচ্ছে না। আজ সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, ঢাকার বাতাসে দূষণ সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
২০ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
২০ ঘণ্টা আগে
পরিবেশবান্ধব অন্ত্যেষ্টিক্রিয়ার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন অস্ট্রেলিয়ার সিডনির এক নারী। মাশরুম থেকে তৈরি বিশেষ ধরনের পচনশীল কফিনে দেশটির প্রথম ব্যক্তি হিসেবে সমাহিত হয়েছেন সত্তরের কোঠায় থাকা ক্যারোলিন।
১ দিন আগে