
ঢাকার আকাশ সকাল থেকে মেঘলা ও আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হতে পারে হালকা বৃষ্টি। এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় কিছুটা কম। গতকাল একই সময়ে এ অঞ্চলের তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৯৩ শতাংশ, যা গতকাল ছিল ৮৯ শতাংশ।
এদিকে গতকাল বৃহস্পতিবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল অঞ্চলটিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫ মিলিমিটার।

ঢাকা, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১ দিন আগে
দেশে ভূমি অবক্ষয় ও খরার ঝুঁকি মোকাবিলায় চারণভূমি ও প্রাকৃতিক তৃণভূমি পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, বাংলাদেশ মরুভূমির দেশ না হলেও জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা...
২ দিন আগে
বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘এল নিনো’ নামে পরিচিত প্রাকৃতিক আবহাওয়া চক্র শুরু হয়েছে। এটি বিশ্বের বহু অঞ্চলে চরম আবহাওয়া নিয়ে আসতে পারে। বিশেষ করে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল এই আবহাওয়া চক্রের কারণে প্রভাবিত হবে।
২ দিন আগে
আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।
২ দিন আগে