Ajker Patrika

ভোরে ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি, ১৩ অঞ্চলে হতে পারে ঝড়

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৮ জুন ২০২৬, ০৮: ৫২
ভোরে ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি, ১৩ অঞ্চলে হতে পারে ঝড়
ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ, রাজশাহী জেলাসহ পুরো খুলনা বিভাগে বইছে তাপপ্রবাহ। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে মৌসুমি বায়ু কিছুটা সক্রিয় থাকায় দেশের অন্যান্য অঞ্চলে ঝরছে বৃষ্টি। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায় ৫৮ মিলিমিটার।

তবে গতকাল বৃষ্টিবিহীন থাকলেও আজ বৃহস্পতিবার ভোরবেলা রাজধানী ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ঝড়ের সম্ভাবনা রয়েছে।

সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ভোরের বৃষ্টি কারণে রাজধানী ঢাকার তাপমাত্রা আজ সকাল ৬টায় ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত