
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বড় একটি অংশ ঝরছে বৃষ্টি, আবার ২০টি জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। তবে আজ বুধবার দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার সন্ধ্যার পূর্বাভাসে জানায়, যশোরে এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে ৫৪ মিলিমিটার। তবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বৃষ্টি-বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও আজ দুপুরের মধ্যে আঘাত হানতে পারে ঝড়। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

দেশের সব বিভাগেই আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে বিকেলে রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।
২ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এর ক্ষতিকর প্রভাব থেকে রেহাই পায়নি বাংলাদেশও। রাজধানীর বাতাসে কার্বন ডাই-অক্সাইডসহ বিভিন্ন গ্যাসের উপস্থিতি ও সিসা থাকায় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন কমে যাচ্ছে, তেমনি হ্রাস পাচ্ছে শহরটিতে মানুষের বসবাসের উপযোগিতা।
৫ ঘণ্টা আগে
স্মরণকালের সবচেয়ে শক্তিশালী হয়ে উঠছে প্রশান্ত মহাসাগরে গড়ে ওঠা ‘এল নিনো’। যার প্রভাবে ২০২৭ সাল হতে পারে এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণতম বছর। এমনই সতর্কতা দিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, এই শক্তিশালী প্রাকৃতিক জলবায়ু পরিস্থিতির কারণে বৈশ্বিক তাপমাত্রা বাড়তে পারে...
৫ ঘণ্টা আগে
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
৮ ঘণ্টা আগে