Ajker Patrika

ঢাকায় দিনের বেলা বাড়বে গরম

আজকের পত্রিকা ডেস্ক­
ঢাকায় দিনের বেলা বাড়বে গরম
ফাইল ছবি

রাজধানী ঢাকায় আগের দিন মঙ্গলবারের থেকে আজ বুধবার সকালে কিছুটা ঠান্ডা পড়েছিল। গতকাল সকালে এই মহানগরীর তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, আজ সেটি কমে হয়েছে ১৭ দশমিক ৯।

আজকের সকাল কিছুটা শীতল থাকলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৫৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ২৯ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রোজা শুরু নিয়ে যা জানাল ইসলামিক ফাউন্ডেশন

চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা ৮ দেশের

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

মির্জা আব্বাসসহ ১০ জনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা নিয়োগ

‘সৌদি আরবে সূর্যাস্তের আগেই অস্ত যাবে নতুন চাঁদ, খালি চোখে দেখা যাবে না’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত