
বসন্তকাল শুরু হলেও প্রকৃতিতে নেই খুব একটা স্বস্তির বার্তা। রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশ কাছাকাছি চলে এসেছে। কোথাও কোথাও তাপমাত্রার পরদ আরও ঊর্ধ্বমুখী।
গতকাল সোমবার বিকেলের দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারের টেকনাফে। এ সময় রাজধানী ঢাকায় ছিল ২৯ দশমিক ৫। আর আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৫। আজ থেকে সারা দেশে গরম আরও বাড়তে পারে।
আজ সোমবার ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামীকাল ১৭ ফেব্রুয়ারি রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ১৮ ফেব্রুয়ারি বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও ২০ ফেব্রুয়ারি সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।
এদিকে আজ সকাল ৯টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বিভাগীয় শহর রাজশাহীর তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫, রংপুরে ১৪, ময়মনসিংহে ১৪ দশমিক ৮, সিলেটে ১ দশমিক ৯, চট্টগ্রামে ১৬ দশমিক ৩, খুলনায় ১৪ দশমিক ২ এবং বরিশালে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
২৭ মিনিট আগে
চৈত্রের শেষ ভাগে দেশের বিভিন্ন এলাকায় গরম তীব্র হয়ে উঠেছে। এরই মধ্যে অন্তত ২২ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ভ্যাপসা গরমে জনজীবন যখন হাঁসফাঁস, এপ্রিলজুড়ে আরও কয়েক দফা তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৪ ঘণ্টা আগে
এবারের চৈত্র মাসের প্রথম দুই সপ্তাহ ছিল বেশ স্বস্তির। তীব্র গতির না হলেও প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলের ওপর বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এর সঙ্গে কোথাও কোথাও হালকা, কোথাওবা ঝরেছে ভারী বৃষ্টি। কোনো কোনো অঞ্চলে আবার হয়েছে বজ্রপাত আর শিলাবৃষ্টি।
২০ ঘণ্টা আগে
চৈত্রের খরতাপে পড়েছে সারা দেশ। দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে দাবদাহ। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায়ও একদিনের ব্যবধানের তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে আজ শুক্রবার সকাল ৬টায় হয়েছে...
১ দিন আগে