রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার সকাল থেকেই সূর্যের দেখা মিলেছে। তাপমাত্রাও গতকালের চেয়ে বেড়েছে। আগের দিন সোমবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা আজ হয়েছে ১৭ দশমিক ৯।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা হালকা বাড়তে পারে।
আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৩৪ মিনিটে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
৫ ঘণ্টা আগে
আর মাত্র দুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বাংলা বর্ষপঞ্জিতে দিনটি হবে ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি)। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, উত্তেজনার পারদ হচ্ছে ঊর্ধ্বমুখী। একই সঙ্গে দেশের প্রকৃতিও হচ্ছে কিছুটা উষ্ণ। মাঘ মাসেও গেল কদিন ধরে বাড়ছে তাপমাত্রা।
১ দিন আগে
রাজধানী ঢাকায় আজ সোমবার সকালে তাপমাত্রা আগের দিনের চেয়ে বেশ কমেছে। আজ সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা রোববার ছিল ১৭ দশমিক ৫। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে
আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে আগামী কয়েক দিনের মধ্যে শীতের তীব্রতা আরও কমে আসার সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে