
মাঘ মাস বিদায় নিতে আর মাত্র তিন দিন বাকি। আসবে বসন্তকালের প্রথম মাস ফাগুন। মাঘের বিদায় বেলায় আগামী কয়েক দিন কুয়াশা পড়লেও সারা দেশে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই। শীতও আর জেঁকে নাও বসতে পারে।
আজ মঙ্গলবার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাস থেকে এ তথ্য মিলেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ১১ ফেব্রুয়ারিও ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে আজ সকাল ৯টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ দশমিক ২।
এ ছাড়া বিভাগীয় শহর রাজশাহীর আজ সকাল ৯টার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪, রংপুরে ১৪, সিলেটে ১২ দশমিক ৫, চট্টগ্রামে ১৫ দশমিক ৪, খুলনায় ১৩ দশমিক ৬ এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার সকাল থেকেই সূর্যের দেখা মিলেছে। তাপমাত্রাও গতকালের চেয়ে বেড়েছে। আগের দিন সোমবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা আজ হয়েছে ১৭ দশমিক ৯।
৮ ঘণ্টা আগে
আর মাত্র দুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বাংলা বর্ষপঞ্জিতে দিনটি হবে ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি)। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, উত্তেজনার পারদ হচ্ছে ঊর্ধ্বমুখী। একই সঙ্গে দেশের প্রকৃতিও হচ্ছে কিছুটা উষ্ণ। মাঘ মাসেও গেল কদিন ধরে বাড়ছে তাপমাত্রা।
১ দিন আগে
রাজধানী ঢাকায় আজ সোমবার সকালে তাপমাত্রা আগের দিনের চেয়ে বেশ কমেছে। আজ সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা রোববার ছিল ১৭ দশমিক ৫। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে
আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে আগামী কয়েক দিনের মধ্যে শীতের তীব্রতা আরও কমে আসার সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে