
‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৫’ পেয়েছেন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখা ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠান। আজ শুক্রবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পদক ও সম্মাননা তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে এগোবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং মানুষের কল্যাণ একই ধারায় এগিয়ে যাবে।’
মন্ত্রী বলেন, ‘প্রকৃতি সংরক্ষণ এখন আর বিলাসিতা বা বিকল্প নয়, এটি জাতীয় দায়িত্ব। পদকপ্রাপ্তরা তাঁদের কাজের মাধ্যমে দেখিয়েছেন, একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের উদ্যোগও পরিবেশে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং অন্যদের অনুপ্রাণিত করতে পারে।’
মন্ত্রী জানান, সরকারের ‘ন্যাশনাল গ্রিন মিশন’-এর আওতায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে পরিবেশ সংরক্ষণের একটি সামাজিক আন্দোলনে পরিণত করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এবার ‘নিসর্গ পুরস্কার’ পেয়েছেন জীববৈচিত্র্য গবেষক অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান। ‘জীববৈচিত্র্য পুরস্কার’ পেয়েছে টেকসই কৃষি উদ্যোগ ‘প্রাণ বৈচিত্র্য খামার’। ‘বৃক্ষসখা সম্মাননা’ পেয়েছেন তৃণমূল পর্যায়ে বৃক্ষরোপণে অবদান রাখা মো. বাদশা মিয়া।
এ ছাড়া ডিজিটাল মাধ্যমে পরিবেশ সচেতনতা তৈরিতে ‘সবুজ সারথী সম্মাননা’ পেয়েছেন উম্মে কুলসুম পপি। প্রযুক্তিভিত্তিক উদ্ভিদ গণনায় অবদানের জন্য ‘নবীন নিসর্গী সম্মাননা’ পেয়েছেন সুমাইয়া মারিয়ম। আর সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে অবদানের জন্য ‘পরিবেশ কীর্তিমান সম্মাননা’ পেয়েছেন অধ্যাপক ড. কাজী আহসান হাবিব।
অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ব্র্যাক ব্যাংক ও তরুপল্লবের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরিবেশবিদ, গবেষক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে কুশিয়ারা, মনু, খোয়াই, সাঙ্গু ও মাতামুহুরী—এই পাঁচ নদ-নদীর পানি ৯টি স্টেশনে বিপৎসীমার ওপরে রয়েছে। কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলিতে, মনু নদের পানি মনু রেলসেতু ও মৌলভীবাজারে, খোয়াই নদের পানি হবিগঞ্জ...
৬ ঘণ্টা আগে
দেশজুড়ে টানা ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের অন্তত পাঁচটি প্রধান নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানায়।
৮ ঘণ্টা আগে
বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
ঢাকার বাতাসে দূষণের মাত্রা সহনীয় অবস্থায় রয়েছে। সাধারণত বৃষ্টি হলে বাতাসে দূষণের পরিমাণ কমতে দেখা যায়। তবে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সকাল ৯টা থেকে ১০টা সময়সীমার রেকর্ডে দেখা যায়, সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর অবস্থায় আছে গুলশান এলাকার বাতাস।
১ দিন আগে