
রাজধানী ঢাকায় আজ সোমবার গরম কিছুটা বেড়েছে। গতকাল রোববার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সকালে হয়েছে ১৭ দশমিক ৮।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে থাকবে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৩১ মিনিটে।

বসন্তকাল শুরু হলেও প্রকৃতিতে নেই খুব একটা স্বস্তির বার্তা। রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশ কাছাকাছি চলে এসেছে। কোথাও কোথাও তাপমাত্রার পরদ আরও ঊর্ধ্বমুখী।
৬ ঘণ্টা আগে
বসন্ত এসে গেছে। বিদায় নিয়েছে মাঘ মাস। আজ শনিবার পয়লা ফাল্গুন। বসন্তকালের প্রথম দিনেই উষ্ণতা ছড়াচ্ছে সূর্য। সকালবেলা অল্প শীত পড়লেও দুপুর হতে না হতেই সূর্যের তাপ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস।
২ দিন আগে
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকবে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
২ দিন আগে
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
৩ দিন আগে