
মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল সোমবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করেছে। আজ মঙ্গলবার সকালেই বৃষ্টির দেখে পেয়েছে রাজধানীবাসী। আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ২৭ মিলিমিটার। আগের দিন সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে কুতুবদিয়ায় ১১৩ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের ৮টি বিভাগে কম-বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আজ সকালের পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থান রয়েছে। এর প্রভাবে আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে। সাধারণত বৃষ্টি হলে ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমতে থাকে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারে দেখা যায়, ঢাকার বাতাসে দূষণ সহনীয় পর্যায়ে রয়েছে।
৪১ মিনিট আগে
যশোরের কেশবপুরে শরীরে জখম নিয়ে লোকালয়ে এসে মানুষকে নিজের ক্ষত দেখিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বিরল প্রজাতির একটি কালোমুখ হনুমান। গতকাল সোমবার দুপুরে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ইউরোপে গ্রীষ্ম মানেই একসময় ছিল নরম রোদ, দীর্ঘ বিকেল আর কোমল উষ্ণতা। কিন্তু সেই চেনা গ্রীষ্ম যেন এখন অতীতের কোনো গল্প। ইউরোপের আকাশে আজ অন্য এক ঋতুর ছায়া—যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে, নদীর বুক শুকিয়ে আসছে, বনভূমিতে আগুন ছুটছে আর শহরের রাস্তায় হাঁটাও হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ।
১৬ ঘণ্টা আগে
প্রকৃতিভিত্তিক সমাধান উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষা, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির অন্যতম কার্যকর ও টেকসই উপায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
২০ ঘণ্টা আগে