
আগামী মাসের শুরুতেই বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে ভারি বৃষ্টিপাতে দেশের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
আজ মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর এখন কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি সক্রিয় অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আজ সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এর প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় দেশের সর্বোচ্চ ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহীতে ৩৯ এবং বগুড়ায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রও লঘুচাপের প্রভাবে ভারি বৃষ্টিপাতে দেশের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস দিয়েছে।

বন্যা সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়, আগামী ২ অক্টোবর সকাল ৯টা থেকে ৫ অক্টোবর সকাল ৯টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার, আপার করতোয়া-আপার আত্রাই, আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, ঘাঘট, মহানন্দা, যমুনেশ্বরি ও করতোয়া নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।
এই সময়ে তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। আর, লালমনিরহাট ও নীলফামারী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
১ অক্টোবর সকাল ৯টা থেকে ৪ অক্টোবর ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, নোয়াখালী খাল ও রহমতখালী খাল নদীর পানি সমতল ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষীপুর, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলায় দ্রুত বৃদ্ধি পেতে পারে।
এই সময়ে মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর ফেনী ও চট্টগ্রাম জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বুলেটিনে আরো বলা হয়, ১ অক্টোবর সকাল ৯টা থেকে ৫ অক্টোবর সকাল ৯টার মধ্যে আপার মেঘনা অববাহিকাভুক্ত সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা-কুশিয়ারা, লুভাছড়া, সারিগোয়াইন, যাদুকাটা, জিঞ্জিরাম, সোমেশ্বরী, ভুগাই-কংস, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর জেলায় দ্রুত বৃদ্ধি পেতে পারে।
এর ফলে সোমেশ্বরী, ভুগাই-কংস নদী ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এর প্রভাবে তিন জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

জাতিসংঘের এক সাম্প্রতিক সতর্কবার্তায় বলা হয়েছে, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের চরম সংকটের মাঝেই প্রাকৃতিক আবহাওয়া চক্র ‘এল নিনো’ তার নতুন ও অত্যন্ত শক্তিশালী রূপ নিয়ে হাজির হতে চলেছে। বিজ্ঞানীদের আশঙ্কা, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং এল নিনোর এই যৌথ প্রভাব...
২ ঘণ্টা আগে
মে মাসের শেষ ভাগ থেকেই ধীরে ধীরে কমতে শুরু করে ঝড়-বৃষ্টির দাপট! জুনের শুরু থেকেই দেশের অধিকাংশ এলাকা তাপপ্রবাহের কবলে। এরই মধ্যে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসেই বিচ্ছিন্নভাবে আরও দুই থেকে তিনটি মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে, চলতি মাসের প্রথমার্ধেই বর্ষার প্রভাব শুরু হয়ে যাওয়ার...
২ ঘণ্টা আগে
আজ বেলা ১টার মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
১৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
২ দিন আগে