ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা বাজারে মেছো বিড়াল হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর জানান, জাহিদুল ইসলাম একটি মেছো বিড়াল হত্যা করে ইজিবাইকের পেছনে ঝুলিয়ে রাখেন। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, গত ১৯ ডিসেম্বর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে হত্যার শিকার মেছো বিড়ালের পাশে মুক্তিযোদ্ধাদের অবমাননাকর বক্তব্যসহ ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বন বিভাগ আরও জানায়, জাহিদুল ইসলাম আগে থেকেও বন্যপ্রাণী হত্যায় জড়িত ছিলেন। এই অপরাধের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে বন বিভাগ জানিয়েছে।

কদিন ধরেই বৃষ্টির দেখা মিলছে, যার প্রভাবে দূষণের মাত্রা কম ছিল। তবে আজ আবার ঢাকায় দূষণের মাত্রা বেড়ে গিয়ে সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ রোববার (৩ মে) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের বায়ুমানের তালিকায় এই চিত্র দেখা যায়।
১১ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বেলা ১টা পর্যন্ত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১ দিন আগে
বৈশাখের তীব্র খরতাপে সপ্তাহখানেক আগেও অস্থির করে তোলো দেশের জনজীবন। এবার কয়েক দিনের ঝড়-বৃষ্টি সৃষ্টি করেছে দুর্ভোগ। মধ্যরাত থেকে ভারী বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে রাজধানী ঢাকাবাসী।
২ দিন আগে
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শব্দদূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত নগরীর ২০টি স্থানে পরিচালিত পরিমাপে এ চিত্র উঠে এসেছে, যা জনস্বাস্থ্য ও নগরজীবনের জন্য হুমকি হিসেবে দেখছেন ব
৩ দিন আগে