নৌপথকে রক্ষায় গুরুত্ব দিয়ে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াটারকিপার্স বাংলাদেশ। আজ বুধবার ডেমরার ইটখোলায় বালু নদীর তীরে ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে ‘যোগাযোগের জন্য নদী’ শীর্ষক নবম নদী আলোচনায় এ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, ‘আমাদের নদীগুলো উত্তর দক্ষিণে, আর সড়কপথ তৈরি হয়েছে পূর্ব পশ্চিমে। আর নিচু করে সেতু তৈরির মতো অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে নৌপথগুলো নষ্ট হয়ে গেছে। সড়কপথকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে নৌপথকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। এখন এই বিষয়টিতে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। এ জন্য দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নদীতীরবর্তী মানুষকে সম্পৃক্ত করেই কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।’
নোঙর বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন সামস বলেন, নদীর পাশে বসে এই আয়োজন ও আলোচনার মাধ্যমে নদীর ভাষাকে বোঝার চেষ্টা করা হয়েছে। নদীপথে যাতায়াত সাশ্রয়ী, নিরাপদ, আরামদায়ক ও স্বাস্থ্য সম্মত হওয়ার পরও পরিকল্পিতভাবে নৌপথকে গুরুত্বহীন করা হয়েছে। সড়ক পথে যানজটসহ নানা সমস্যা ও নৈরাজ্য প্রমাণ করে নৌ যোগাযোগকে গুরুত্ব দিয়ে নতুন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
সুন্দরবন ও উপকূল রক্ষা আন্দোলনের আহ্বায়ক নিখিল চন্দ্র ভদ্র বলেন, নদীতে ড্রেজিং করা নিয়ে যতগুলো প্রকল্প নেওয়া হয়েছে সেগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব ছিল। ফলে নদীর এই ড্রেজিং কোনো কাজে আসেনি। নদী রক্ষা ও নদী পথের যাতায়াত সক্রিয় করতে হলে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার ও সম্পৃক্ততা জরুরি।
১২ গ্রাম বালু নদী মোর্চার আহ্বায়ক মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, ‘এই বালু নদীর পানি দুই দশক আগেও আমরা পান করতাম। কিন্তু ঢাকার কেমিক্যাল, শিল্প বর্জ্য, ড্রেন-নর্দমার পানি বালু নদীতে ফেলার কারণে আজ এই নদী আমাদের তেমন কোনো কাজে আসছে না। ২০০১ সাল থেকে এই নদীতে বর্জ্য না ফেলার জন্য আমরা আন্দোলন করে আসছি। এই নদীর মাছ নদী পথেই যেত, মানুষও যাতায়াত করত। কিন্তু দূষণের কারণে নৌপথের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই দূষণ বন্ধ করা গেলে এই যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা আবারও চালু করা সম্ভব।’
‘যোগাযোগের জন্য নদী’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ইউএস এইড, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ।

উত্তর-পূর্বাঞ্চলে নদীগুলোর বিষাদময় চোখরাঙানির মধ্যেই যোগ হয়েছে আকাশে ছেয়ে থাকা শ্রাবণের মেঘ। একদিকে সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরীর মতো প্রধান নদীগুলোর বিপৎসীমার ওপরে আনাগোনা, অন্যদিকে সারা দেশেই মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ।
৩ ঘণ্টা আগে
রিয়েল-টাইম একিউআই স্টেশন র্যাঙ্কিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা সহনীয় থেকে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে উত্তর বাড্ডা এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ১১২, যা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
৪ ঘণ্টা আগে
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
৬ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার (২১ জুলাই) আইকিউএয়ারের সকাল ৮টা থেকে ৯টা সময়সীমার রেকর্ডে দেখা যায়, বিশ্বে সর্বোচ্চ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৭ম, যা গতকাল ছিল ১৯তম। আর ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১২৮, যা গতকাল ছিল ৮৭।
১ দিন আগে