Ajker Patrika

ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস, গরম কমবে কি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৩ জুন ২০২৬, ০৯: ০১
ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস, গরম কমবে কি
ফাইল ছবি

চট্টগ্রাম বিভাগসহ দেশের মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে গতকাল সোমবার ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায় ১৫৩ মিলিমিটার। এ ছাড়া টেকনাফে ১১৬, কক্সবাজারে ১১১, নওগাঁর বদলগাছিতে ৭২, কুমিল্লায় ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ সময় রাজধানী ঢাকায় কিছুটা কম বৃষ্টির কারণে পড়েছিল ভ্যাপসা গরম। অবশ্য আজ মঙ্গলবার ঢাকাসহ দেশের ১৫ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আজ সকালের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক দিয়ে আজ দুপুরের মধ্যে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাস সম্পর্কে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি নামতে পারে। পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত