
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে আগামীকাল থেকে। সেই হিসেবে আজ সোমবার ঈদের আগে শেষ কর্মদিবস। তাই দুপুরের পরপরই মানুষ ছুটবে আপন ঠিকানায়।
তবে ঈদযাত্রা শুরুর আগে আজকের নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এই পূর্বাভাসে বলা হয়, এ সব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে হবে।
এদিকে ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ০৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ০৬ মিনিটে।

বৈশাখের তীব্র খরতাপে সপ্তাহখানেক আগেও অস্থির করে তোলো দেশের জনজীবন। এবার কয়েক দিনের ঝড়-বৃষ্টি সৃষ্টি করেছে দুর্ভোগ। মধ্যরাত থেকে ভারী বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে রাজধানী ঢাকাবাসী।
১৫ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শব্দদূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত নগরীর ২০টি স্থানে পরিচালিত পরিমাপে এ চিত্র উঠে এসেছে, যা জনস্বাস্থ্য ও নগরজীবনের জন্য হুমকি হিসেবে দেখছেন ব
২ দিন আগে
কদিন ধরেই বৃষ্টির দেখা মিলছে যার প্রভাবে গতকাল দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে ছিল। তবে আজ আবার ঢাকায় দূষণের মাত্রা বেড়ে গিয়ে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের বায়ুমানের তালিকায়...
২ দিন আগে
আজও রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকাতে পরে। তবে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
২ দিন আগে