চৈত্রের শুরু থেকে সারা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজসহ আগামী তিন দিনেও কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
অন্যদিকে ঢাকায় সকাল থেকে প্রবাহিত বাতাসের গতি অস্থায়ীভাবে দমকা হাওয়ায় রূপ নিয়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
সোমবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস বার্তায় এসব তথ্য জানা গেছে। সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ দিন ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আগামীকাল মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিনও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরদিন বুধবার বৃষ্টিপাতের আওতা কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিন রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে দেশের ৪৪টি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী গতকাল চট্টগ্রাম বিভাগের কুমিল্লায় সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে। এ ছাড়া ঢাকায় ৮ মিলিমিটার ও মাদারীপুরে ৩৪ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও মোংলায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও তেঁতুলিয়ায় ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজকের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
১২ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ শনিবার অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
১ দিন আগে
বৈশাখ মাস আসতে এখনো তিন দিন বাকি। তবে এবারের চৈত্র মাস থেকে দাপট দেখাচ্ছে কালবৈশাখী। চৈত্রের শেষদিকে কালবৈশাখীর দাপট যেন আরও বেড়েছে। এর সঙ্গে ঝরছে বৃষ্টি। অনেক জায়গায় আবার শিলা ও বজ্রবৃষ্টিও হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সারা দিনই দেশের বেশির ভাগ অঞ্চলে আকাশ ছিল মেঘাচ্ছন্ন।
৩ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৮ থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৬০ থেকে ৮০ কিলোমিটার বা এর বেশি বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।
৪ দিন আগে