
বরাবরের মতো এবারও ঈদে নানা চমক নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঈদ উপলক্ষে তৈরি ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে চারটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন তারকা অভিনয়শিল্পীরা।
উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নানা সমস্যা নিয়ে তৈরি হয়েছে তিনটি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আহমেদ।

আমাদের চারপাশে নানা অনিয়ম বাড়ছে। নানাভাবে বাড়ছে প্রতারিত হওয়ার ঘটনা। যুগের বাতাসে যেন বিশ্বাস ভঙ্গের গন্ধ! এই বিশ্বাসের প্রতি অবিশ্বাস নিয়ে নির্মিত একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী। তাঁদের সঙ্গে বিক্রেতা হিসেবে আছেন ইকবাল হোসেন ও শাওন মজুমদার।

মিউজিক্যাল ড্রামাগুলোতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ।
এ ছাড়া এবারের ইত্যাদিতে গায়িকা হিসেবে অভিষেক হচ্ছে চিত্রনায়িকা বুবলীর। কবির বকুলের লেখা গানে বুবলীর সঙ্গে গেয়েছেন ইমরান মাহমুদুল। আরও থাকছে হাবিব ওয়াহিদের গান। ‘বুঝি নাই তো আগে’ শিরোনামের গানটি লিখেছেন এস এ হক অলীক। দর্শকপর্বের অতিথি হিসেবে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অভিনয় করেছেন তিনি। রয়েছে বিদেশি নাগরিকদের অংশগ্রহণ, তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমির নাচসহ নিয়মিত আয়োজন।

ঈদ উপলক্ষে নির্মিত ইত্যাদির বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
৮ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
৮ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
৯ ঘণ্টা আগে