ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ শারীরিকভাবে অসুস্থ। সম্প্রতি হয়েছে তাঁর অস্ত্রোপচার। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে এ অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি হাসপাতালে রয়েছেন। তাঁর কপালে ব্যান্ডেজ, মুখে মাস্ক। আর সঙ্গে তিনি লিখেছেন, ‘জীবনের প্রথম অপারেশন হলো। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকেরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল।’
জানা গেছে, ফারিণের নাকের মধ্য একটা সিস্ট হয়েছিল। সেটা অপারেশনে ফেলে দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছেন এ অভিনেত্রী। আগামী ১৮ মার্চ সেলাই কাটা হবে। এরপর ঢাকায় ফিরবেন।
তাসনিয়া ফারিণ সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্মাতা অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে কলকাতার দর্শকদের নজর কেড়েছেন। সিনেমার প্রচারে কলকাতাতেও বেশ কয়েক দিন ছিলেন এ অভিনেত্রী।

‘জোছনায় ভাসা শহর’ শিরোনামের গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। প্রিন্স মাহমুদের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন, সংগীতায়োজন করেছেন শাকের রাজা। ঈদের আগের দিন জি-সিরিজ থেকে প্রকাশ পাবে গানটি।
৬ ঘণ্টা আগে
বেড়ে চলেছে ‘ডন থ্রি’ সিনেমা নিয়ে বিতর্ক। ফারহান আখতারের এই মেগা প্রজেক্ট থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর পর থেকে যার সূত্রপাত। সবশেষ এফডব্লিউআইসিই (ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ) থেকে রণবীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাদের অনুরোধ, বলিউডের কেউ যেন রণবীরের সঙ্গে কাজ না করেন।
১০ ঘণ্টা আগে
‘মাওলা’ গানের ভিডিও বানিয়েছেন তানিম রহমান অংশু। এতে একেবারে ভিন্ন লুকে হাজির হয়েছেন বালাম। কাঁধ ছোঁয়া ড্রেডলক চুল, মাথায় ব্যান্ডানা এবং গায়ে সুফি ঘরানার ডার্ক ফিউশন পোশাক, কখনো হাতে গিটার, আবার কখনো পাহাড়ি লাঠিতে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে গাইছেন।
১৩ ঘণ্টা আগে
নির্যাতিত স্বামী (সন্ধ্যা ৫টা ৫০ মিনিট): পরিচালনা মারুফ মিঠু। অভিনয় মোশাররফ করিম, সামান্তা পারভেজ। এই নিয়ে সংসার (রাত ৮টা ৫০ মিনিট): পরিচালনা শাহ মো. রাকিব; অভিনয় মুশফিক ফারহান, অনিন্দিতা মিম।
১৫ ঘণ্টা আগে