
বিগ বসের ১৯তম সিজন দিয়ে আবার ছোট পর্দায় ফিরছেন সালমান খান। আজ ২৪ আগস্ট বাংলাদেশ সময় রাত ১১টায় কালারস টিভিতে দেখা যাবে বিগ বস ১৯-এর গ্র্যান্ড প্রিমিয়ার। তার আগে রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে জিও হটস্টারে। বিগ বসের প্রায় দুই দশকের ইতিহাসে এবারই প্রথম, টিভির আগে প্রচারিত হচ্ছে ওটিটিতে।
বিগ বসের কল্যাণে ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা সালমান খান। এ শোর গত সিজনেও ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। তবে এবার প্রায় ১০০ কোটি কম পারিশ্রমিক পাচ্ছেন। কী তার কারণ?

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিগ বসের নতুন সিজনে প্রতি উইকেন্ডে ১০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন সালমান। তবে এবার পুরো শো উপস্থাপনায় থাকতে পারবেন না। পাঁচ মাস ধরে চলা এ শোর প্রথম তিন মাস দেখা যাবে সালমানকে, এরপর বিরতি দিয়ে ফিরবেন গ্র্যান্ড ফিনালেতে।
সব মিলিয়ে মোট ১৫ সপ্তাহ শোটি উপস্থাপনা করবেন সালমান। সপ্তাহে ১০ কোটির হিসেবে তাই বিগ বসের এ সিজন থেকে ১৫০ কোটি রুপি আয় হবে তাঁর। বিগ বসের আগের সিজনগুলোর তুলনায় এ অঙ্ক অনেকটা কম। ১৮তম সিজনে সালমান পেয়েছিলেন ২৫০ কোটি রুপি, তার আগের সিজনে নিয়েছিলেন ২০০ কোটি। এবার যেহেতু তিনি পুরো সিজন জুড়ে থাকছেন না, তাই পারিশ্রমিকও কমেছে।
সালমানের অনুপস্থিতিতে এবারের বিগ বসে উপস্থাপক হিসেবে দেখা যাবে ফারাহ খান ও করণ জোহরকে। আগেও বিভিন্ন সময় বিগ বসের উপস্থাপনায় দেখা গেছে তাঁদের।

১৯তম সিজনে বদলে গেছে বিগ বসের থিম। এসেছে নতুন নিয়ম। ‘ঘরওয়ালো কি সরকার’ থিমে নতুন সিজনটি সাজিয়েছেন নির্মাতারা। অর্থাৎ এবার বাড়ির সিদ্ধান্ত কেবল বিগ বসের একার হাতে নয়। বরং এই সিজনে অনুষ্ঠানটি বাড়ির সদস্যদের মতামত অনুসারে পরিচালিত হবে, যা শোতে যোগ করবে ভিন্নমাত্রা।
বিগ বসের এ সিজনে থাকবেন ১৯ জন প্রতিযোগী। তাঁদের মধ্যে আছেন ছোট পর্দার বেশ কয়েকজন অভিনয়শিল্পী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কয়েকজন বাস্তবের জুটি। প্রতিযোগী হিসেবে গৌরব খান্না, আশনূর কৌর, আমল মালিক, নাগমা মিরাজকর, ডিনো জেমস, তানিয়া মিত্তাল, জিসান কাদেরি, কনিকা সদানন্দসহ বেশ কিছু নাম শোনা যাচ্ছে।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৮ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৮ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে