বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। আজ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে বিয়ে করেছেন তিনি। কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকতে হয়েছে স্পর্শিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা। খবরটি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
অভিনেত্রী জানান, তাঁর বর চট্টগ্রামের ছেলে সৈয়দ রিফাত নওঈদ হোসেন। পড়াশোনা করেছেন দেশের বাইরে, এখন কাজ করছেন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে হয়েছে তাদের বিয়ে। মূলত পারিবারিক পছন্দেই বিয়ে করেছেন অভিনেত্রী।
এর আগে গতকাল মঙ্গলবার কক্সবাজার সমুদ্র সৈকতে সম্পন্ন হয় স্পর্শিয়ার গায়েহলুদ ও সংগীত অনুষ্ঠান। সমুদ্র ও পাহাড়ের প্রতি অসামান্য ভালোবাসার কারণেই বিয়ের জন্য এ রকম ভেন্যু বেছে নিয়েছেন অভিনেত্রী। স্পর্শিয়ার কথায়, ‘সমুদ্র আর পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই সব সময় ইচ্ছে ছিল, এমন জায়গায় বিয়ে করব, যেখানে পাহাড় আর সমুদ্র দুটোই রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনও আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন।’
উল্লেখ্য, বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে শোবিজ যাত্রা শুরু হয় স্পর্শিয়ার। এরপর নাটক ও সিনেমায় কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। তাঁকে দেখা গেছে ‘নবাব এলএলবি’, ‘কাঠবিড়ালী’, ‘আবার বসন্ত’ ইত্যাদি সিনেমায়।

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৮ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৮ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৯ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে