
অস্ট্রেলিয়ায় এক শো শেষ করে মুম্বাইয়ে ফেরার পথে বিমানেই মদ্যপ অবস্থায় সুনীল গ্রোভারকে মারধর করেন কপিল শর্মা—এমনই অভিযোগ ছিল সুনীলের। সেই ঘটনায় কপিলের শো ছেড়েছিলেন এই কমেডিয়ান। তিক্ততা মিটিয়ে আবারও কপিলের শোয়ে ফিরছেন তিনি। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আগামী ৩০ মার্চ থেকে শুরু হচ্ছে তাঁদের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এর আগে সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন সুনীল। তাঁর দাবি, কপিলের সঙ্গে তাঁর ঝামেলা ছিল ‘পাবলিসিটি স্টান্ট’।
কপিল শর্মার শোর জনপ্রিয় চরিত্র গুত্তি ও ডা. মাশুর গুলাটি হিসেবেই জনপ্রিয় হয়ে ওঠেন সুনীল গ্রোভার। তবে ২০১৮ সালে কপিল-সুনীলের দ্বন্দ্বের খবর সবখানে ছড়িয়ে পড়ে। এরপর ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে বের হয়ে যান সুনীল। আর আস্তে আস্তে অনুষ্ঠানটির জনপ্রিয়তা কমতে থাকে। ছয় বছর পর আবারও কপিলের শোয়ে ‘গুত্তি’র রূপে ফিরছেন সুনীল।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ শুরুর আগে সংবাদ সম্মেলনে কপিল-সুনীলের ঝামেলার প্রসঙ্গ ওঠে। আর তখনই ঝামেলার বিষয়টি খোলাসা করেন সুনীল।
সুনীল গ্রোভার বলেন, ‘আসলে আমরা ফ্লাইটে বসে ছিলাম। তারপর শুনলাম ভারতে নেটফ্লিক্স আসছে। তাই ভাবলাম এমন ভালো কোনো পাবলিসিটি স্টান্ট করাই যায়।’ রসিকতা করেই এ কথা বলেন সুনীল। আর তাতেই হাসির রোল ওঠে।
এরপরে কপিল জানান, তাঁরা দুজনেই অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। সে কারণেই এত দিন একসঙ্গে কাজ করা হয়নি। সুনীল তখন জানান, কপিলের শোয়ে প্রত্যাবর্তন তাঁর কাছে ঘরে ফেরার মতো।
প্রসঙ্গত, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র প্রথম অ্যাপিসোডের অতিথি রণবীর কাপুর, নীতু কাপুর ও ঋদ্ধিমা কাপুর। সেই প্রোমো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে