
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে বিনোদনমূলক নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আজ ৩০ জানুয়ারি শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। উপস্থাপনায় রয়েছেন রশিদ সাগর। একক গান, লোকগান, পুঁথিপাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য, তারকা আড্ডাসহ নানা বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রতি মাসেই ম্যাগাজিন অনুষ্ঠানটির নতুন পর্ব প্রচারিত হবে।
অভিনন্দনের আজকের পর্বটি সাজানো হয়েছে তারকা আড্ডা, জনপ্রিয় শিল্পীদের গান, পুঁথিপাঠ, নাট্যাংশসহ নানা আয়োজনে। অনুষ্ঠানের গল্প-আড্ডা পর্বে অংশ নেবেন অভিনেতা আবুল হায়াত। তিনি জানাবেন জীবনের মজার স্মৃতি, ক্যারিয়ারের নানা ধরনের অভিজ্ঞতার কথা। এ পর্বে তাঁকে বিশেষ অভিনন্দন ও সম্মান জানানো হবে।
অভিনন্দন অনুষ্ঠানের সংগীত পর্বে থাকছে কণ্ঠশিল্পী মনির খানের গাওয়া একটি নতুন গান। পাশাপাশি লোকসংগীত পরিবেশন করবেন শিল্পী শফি মণ্ডল, শাহনাজ বেলী ও ডলি মণ্ডল।
জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে পুঁথিপাঠ করবেন আরিফ দেওয়ান। এ ছাড়া সমসাময়িক সামাজিক বাস্তবতা আর অসংগতির গল্প নিয়ে থাকছে গুজব-বিষয়ক নাটিকা।
অনুষ্ঠানটির উপস্থাপক রশিদ সাগর বলেন, ‘আমরা চেষ্টা করেছি বিভিন্ন বিষয় আর বিনোদনের নানা উপকরণ দিয়ে একটি উপভোগ্য ম্যাগাজিন অনুষ্ঠান তৈরি করার। আমরা মনে করি, বিনোদনের পাশাপাশি সংস্কৃতি ও সচেতনতার মেলবন্ধনে সাজানো অভিনন্দন অনুষ্ঠানটি দর্শকদের মন জয় করে নিতে পারবে। প্রতি মাসেই নিত্যনতুন আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হতে পারব বলে আমাদের বিশ্বাস। দর্শকদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’
ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন প্রযোজনা করছেন ইয়াসির আরাফাত।

একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে নির্বাচিত একটি সিনেমা পাঠানো হয়। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারের ৯৯তম আসরে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
১৩ ঘণ্টা আগে
সাধারণ এক মানুষের জাদুকর হিসেবে উত্থানের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জাদুকর’। রাজীব হোসেনের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। পরিচালক হিসেবে এটি তাঁর দ্বিতীয় কাজ। দর্শকপ্রিয় বহু সিনেমা ও সিরিজে অভিনয়ের পর গত ফেব্রুয়ারিতে ‘জ্বিনের বাচ্চা’ ওয়েব ফিল্ম...
১৩ ঘণ্টা আগে
মহাকাশ ও কল্পবিজ্ঞানের গল্প নিয়ে হলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’। সেই ভিনগ্রহের দুনিয়া আবারও দেখা যাবে বড় পর্দায়। তৈরি হচ্ছে স্টার ওয়ারস সিরিজের নতুন সিনেমা। এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘স্পাইডার-ম্যান’খ্যাত পরিচালক জন ওয়াটস।
১৩ ঘণ্টা আগে
৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ওরিজন্তিতে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এক মাসের ব্যবধানে রুবাইয়াত হোসেনের সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার আটটি প্রথম সারির উৎসবে।
১৩ ঘণ্টা আগে