এ সপ্তাহের সিনেমা

বছরের প্রথম মাসে এখন পর্যন্ত মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। শেষ সপ্তাহে আলোর মুখ দেখছে আরও একটি সিনেমা। আজ মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত ‘ময়নার চর’।
ময়নার চর পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন ও সুস্মি রহমান। ময়নার চর সিনেমার গল্প নিয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘চর এলাকার মানুষের জীবনের নানা রকম টানাপোড়েন নিয়ে সিনেমার গল্প। একটি খুনের ঘটনা নিয়ে এগিয়ে চলে কাহিনি। পর্দায় গল্পটি সঠিকভাবে তুলে ধরতে প্রত্যন্ত অঞ্চলে শুটিং করা হয়েছে। কলাকুশলীরা অক্লান্ত পরিশ্রম করেছেন।’
মামনুন ইমন বলেন, ‘এই সিনেমার গল্পটি আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের। শুটিংও হয়েছে ওই রকম এলাকায়। সিনেমায় আমার অভিনীত চরিত্রের নাম কাশেম। একেবারে প্রত্যন্ত চরে শীতের মধ্যে শুটিং করেছিলাম। সরকারি অনুদানের স্ক্রিপ্টে সর্বোচ্চ মার্কস পাওয়া সিনেমাগুলোর মধ্যে ময়নার চর একটি। আশা করি দর্শকের ভালো লাগবে।’
ময়নার চর সুস্মি রহমানের তৃতীয় সিনেমা। নতুন সিনেমাটি নিয়ে এই নায়িকা বলেন, ‘আমার অভিনীত প্রতিটি সিনেমাই গল্পকেন্দ্রিক। এটিও ব্যতিক্রম নয়। এতে আমাকে দেখা যাবে গ্রামের সাদামাটা এক মেয়ের চরিত্রে। অনেক টানাপোড়েন আছে তার জীবনে। প্রতিবাদী ও সংগ্রামী মেয়ে হওয়ায় নানা ঝামেলায় পড়তে হয় তাকে।’
এ সিনেমায় আরও আছেন শিবা সানু, ড্যানিরাজ, আজম খান, পলাশ লোহ, মাহমুদুল হাসান, মিশকাত মাহমুদ প্রমুখ। সিনেমার সহপ্রযোজক সুমন পারভেজ।

বাংলাদেশের ব্যান্ড মিউজিকের দুই জনপ্রিয় তারকা নগরবাউল জেমস ও আর্কের হাসান। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখন পর্যন্ত এই দুই রকস্টারের গান শ্রোতাদের উন্মাদনায় ভাসিয়ে চলেছে। অনেক দিন পর আবারও একই মঞ্চে তাঁদের গান উপভোগের সুযোগ পাচ্ছেন ভক্তরা।
৫ ঘণ্টা আগে
২০১১ সালের সুপারহিট বলিউড সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। ১৫ বছর পর বিদ্যা বালান অভিনীত সিনেমাটির সিকুয়েল নির্মাণের ঘোষণা দিলেন প্রযোজক একতা কাপুর। জানালেন, নতুন গল্প নিয়ে ‘দ্য ডার্টি পিকচার ২’ বানাতে যাচ্ছেন তিনি।
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’-এর জয়রথ ছুটছেই। রটারডাম উৎসব ও ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের পর এবার সার্বিয়ার মর্যাদাপূর্ণ বেলগ্রেড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (ফেস্ট) পুরস্কৃত হলো সিনেমাটি। উৎসবের ৫৩তম আসরে ওয়ার্ল্ড কম্পিটিশন বিভাগে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে মাস্টার।
৫ ঘণ্টা আগে
এভারেস্ট জয়ের ইতিহাসে এডমন্ড হিলারির নাম যতটা উচ্চারিত হয়, নেপথ্যের নায়ক তেনজিং নোরগের জীবনের গল্প ততটা সামনে আসেনি। এবার সেই অজানা অধ্যায় উঠে এসেছে অ্যাপল টিভির নতুন সিনেমা ‘তেনজিং’-এ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমার মূল চরিত্র অর্থাৎ তেনজিং নোরগের ভূমিকায় অভিনয় করেছেন তিব্বতি অভিনেতা গেনডেন ফ
৫ ঘণ্টা আগে