এবার ঈদুল আজহা উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত টেলিফিল্ম ‘তিথিডোর’। জাহান সুলতানার লেখা টেলিফিল্মটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এতে আত্মহত্যার প্রবণতায় ভোগা নিশাত নামের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। মুক্তির পরই নাটকটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে, প্রশংসা কুড়াচ্ছে মেহজাবীনের অভিনয়। এবার নাটকটি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী, নাটকটি তিনি উৎসর্গ করেছেন ত্রিশ বা এর ঊর্ধ্ব বয়সী নারীদের।
লেট টুয়েনটিজ এবং ৩০ এর ঊর্ধ্বে যেই নারীরা আছেন তাদের কাজটি উৎসর্গ করে মেহজাবীন লিখেছেন, ‘আপনার বয়স ৩০ মানেই আপনার অন্তত একটা মন ভাঙার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে, সেই মানুষটা অথবা সেই মানুষগুলো অনেক ভালো আছে। আর আপনার তখন মনে হবে দিস ইজ নট ফেয়ার। আমাদের সবার জীবনেই এমন একটি মুহূর্ত এসেছে যখন আমরা ভেবেছি আর বেঁচে থেকে লাভ কি? তার ওপর আপনি যদি একজন ৩০ বছরের অবিবাহিত নারী হন তাহলে তো আর কথাই নাই। আপনি জীবিত থাকলেও কিছু অঘোষিত নিয়ম আপনার আত্মবিশ্বাস কেড়ে নিবে।’
মেহজাবীন আরও লিখেছেন, ‘ডিপ্রেশন ইস রিয়েল, আমাদের আশপাশে অনেকেই এই রোগে ভুগছেন কিন্তু তারা হয়তো নিজেরাই জানেন না। ডিপ্রেশনের কোনো স্পেসিফিক সিম্পটম নেই, চোখের দেখায় বোঝা যায় না এবং এইকরণেই আমাদের প্রিয়জনদের আচরণে যদি পরিবর্তন দেখা যায় কিংবা অস্বাভাবিক লাগে তাহলে তার সঙ্গে মন খুলে কথা বলার চেষ্টা করুন এবং ডাক্তারি পরামর্শ নিতে সহযোগিতা করুন।’
টেলিফিল্মটি নিয়ে এর আগে মেহজাবীন জানিয়েছিলেন, আত্মহত্যার প্রবণতায় ভুগছেন এমন একজন মানুষ নিশাতকে ঘিরেই এই নাটকের গল্প। গল্পটা এই সময়ের জন্য উপযোগী একটি গল্প। আত্মহত্যা করার প্রবণতা যাদের মধ্যে থাকে, তাদের কারণে সমাজে এবং পরিবারের ওপর যে প্রভাব পড়ে, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৫ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৫ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৫ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৫ ঘণ্টা আগে