গল্পটি তুমুল প্রেমের। তিনজন ভালো মনের মানুষের প্রেমের গল্পও বলা যায়। ঘটনাচক্রে তিনটি হৃদয় একসঙ্গে জড়িয়ে যায়। কিন্তু এখানে প্রত্যেকেই নিজের স্বার্থ না দেখে, সর্বদা প্রত্যাশা করে প্রিয় মানুষটির ভালো হোক। এমনই এক ত্রিভুজ প্রেমের গল্পে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাম রেখেছেন ‘নিজের খেয়াল রেখো’।
এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল ও মনোজ প্রামাণিক।
নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘এই গল্পটায় কেউ হয়তো জয়ী হয়, কিন্তু কেউ হেরে গিয়েও সবচেয়ে বড় জয় পায়। কারণ প্রত্যেকেই নির্ভেজালভাবে অন্যের প্রতি বলতে পারে-নিজের খেয়াল রেখো। মূলত আমার এবারের নির্মাণের মূল বার্তা এটাই। যদিও গল্পের ভেতরে উত্থান-পতন অনেক কিছুই রয়েছে। যেটা না দেখলে অনুমান বা অনুভব করা যাবে না।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে শিগগিরই নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
২৯ মিনিট আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
১ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
২ ঘণ্টা আগে