
নেটফ্লিক্সের অন্যতম সফল সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ বাবা-মেয়ের ভূমিকায় সাড়া ফেলেছিলেন ডেভিড হারবার ও মিলি ববি ব্রাউন। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্ট্রেঞ্জার থিংসের পাঁচটি সিজনে তাঁদের অন-স্ক্রিন রসায়নই ছিল সিরিজের অন্যতম আকর্ষণ। গত বছর সিরিজটি শেষ হয়ে যাওয়ার পর আবার তাঁদের ফিরিয়ে আনছে নেটফ্লিক্স।
ডেভিড হারবার ও মিলি ববি ব্রাউন এবার নেটফ্লিক্সের নতুন আরেক সিরিজে একসঙ্গে অভিনয় করতে চলেছেন। নেটফ্লিক্স জানিয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান এ টুয়েন্টিফোরের সঙ্গে যৌথভাবে একটি নতুন স্পাই থ্রিলার সিরিজ তৈরি করতে যাচ্ছে তারা। তাতে মিলি ও ডেভিড প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করবেন। নাম চূড়ান্ত না হওয়া এ সিরিজের চিত্রনাট্য লিখছেন জ্যাক থর্ন, যিনি ‘এনোলা হোমস’ ফ্র্যাঞ্চাইজি ও ‘অ্যাডোলেসেন্স’ দিয়ে পরিচিতি পেয়েছেন।
স্ট্রেঞ্জার থিংসে ডেভিড হারবার ও মিলি ববি ব্রাউনের গভীর পারিবারিক বন্ধন দেখা গেলেও, এবার তাঁরা পর্দায় হাজির হচ্ছেন বাবা-মেয়ের আরেক জটিল সমীকরণ নিয়ে। নতুন সিরিজটির গল্প ম্যাট উলফ নামের একজন সাবেক এফবিআই এজেন্টকে কেন্দ্র করে। তার জীবন আচমকা ওলটপালট হয়ে যায়, যখন সে জানতে পারে তার মেয়ে রেবেকা একটি বিপজ্জনক মিশনে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। মেয়েকে উদ্ধারের জন্য আবারও গোয়েন্দা হয়ে মাঠে নামে ম্যাট উলফ।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
২১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১ দিন আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে