অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
কেনিয়ার বিখ্যাত মাসাই মারা অভয়ারণ্যে টানা চার বছর চিত্রায়িত হয়েছে ‘কিও’ নামের এক বন্য সিংহশাবকের জীবন। তার শৈশব থেকে শুরু করে পূর্ণাঙ্গ সিংহ এবং দলের প্রধান হয়ে ওঠার যাত্রা তুলে ধরা হয়েছে এ সিরিজে। ওয়াইল্ডলাইফ প্রোডাকশনের ইতিহাসে এই প্রথম কোনো একক সিংহশাবকের জীবনকে এত দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে ক্যামেরাবন্দী করা হলো।
ডকু সিরিজ লায়ন তৈরি করতে স্থানীয় কেনীয় চিত্রগ্রাহক ও নির্মাতাদের সমন্বয়ে গঠিত টিম টানা ৪ বছরে ৫২টি আলাদা ধাপে কাজ করেছে। বন্য পরিবেশে একটিমাত্র সিংহের পালের পেছনে তারা ব্যয় করেছে প্রায় ১ হাজার ৪০০ দিন, যা ওয়াইল্ডলাইফ ফিল্ম মেকিংয়ের ইতিহাসে এক অনন্য রেকর্ড।
এ ডকু সিরিজের নেপথ্যে রয়েছেন দ্য লায়ন কিং (২০১৯) সিনেমার নির্মাতা জন ফেভরু। তাঁর সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে আছেন বিবিসি স্টুডিওস ন্যাচারাল হিস্ট্রি ইউনিটের মাইক গানটন। আবহসংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী হ্যান্স জিমার।
লায়ন একটি প্রামাণ্যচিত্র হলেও এতে রাখা হয়েছে সিনেমার মতোই ড্রামা, আবেগ ও রহস্য। কিওর আশপাশের বিশালাকার জিরাফ ও জেব্রার দল, ছোট ছোট বন্য প্রাণী এবং হঠাৎ হাতির ডাক শুনে ভয়ে মায়ের কোলে ছুটে পালানোর মতো বিরল দৃশ্যগুলো ডকু সিরিজটিকে উপভোগ্য করে তুলেছে।
পরিচালক জন ফেভরু বলেন, ‘চার বছর ধরে বনে সিংহের পালটিকে অনুসরণ করার অভিজ্ঞতা আমাদের বারবার অবাক করেছে। কিও যেসব প্রতিকূলতা সহ্য করে আজকের অবস্থানে পৌঁছেছে, তা অসাধারণ। প্রকৃতির বুকে একটি হিরোস জার্নি বা বীরের যাত্রাপথ সরাসরি দেখাটা অবিশ্বাস্য এক অভিজ্ঞতা।’
লায়ন ডকু সিরিজটি ১৯ আগস্ট ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে প্রচারিত হবে এবং ২০ আগস্ট থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস ও হুলুতে।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৬ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৭ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৮ ঘণ্টা আগে