বাবু মহল্লার খুব জনপ্রিয় একটি নাম, তবে সে কোন মহৎ কাজ করে মহল্লায় জনপ্রিয় হয়নি। মহল্লার প্রায় সব বাসাতেই সাবলেট ভাড়া থেকে সবার কাছে পরিচিত হয়েছে। বাবু এক বাসায় বেশি দিন থাকতে পারেনা। বাবু বাসায় উঠার পর এমন আচরন করা শুরু করে বাসার অন্যান্যদের সঙ্গে, লোকজনদের সাথে মনে হয় যেন এটা তার নিজের বাসা আর বাসার অন্য ভাড়াটিয়া তার ভাই, বোন, বন্ধু ,বউ এমনকি প্রেমিকা। এমন একটি চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির। নাটকের নাম ‘সাবলেট বাবু’। রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকটি শিগগিরই দেখা যাবে আরটিভির পর্দায়।
গল্পে দেখা যাবে, মাহি স্বল্প বেতনের চাকরি করে। মাহির সমস্যা হলো সে সাধারণ কোন বাসায় থাকতে পারেনা, চাকরিটা স্বল্প বেতনের হলেও সে ভালো বাসায় থাকবে, সেজন্য তার বাসা ভাড়া সামলাতে হিমশিম খেতে হয়, তার পরিবার ঠিক করলো তাদের যে রুমটি খালি থাকে তা সাবলেটে ভাড়া দিয়ে দিবে। কথামত মাহি সাবলেটের লিফলেট লাগিয়ে দেয়। মাহির চরিত্রটি করছেন উর্মিলা শ্রাবন্তী কর।
মাহির লিফলেট দেখেই বাবু পরের দিন বাসায় এসে হাজির, বাবু সাবলেট রুমটি ভাড়া নিতে চায়। তাড়াতাড়ি ভাড়াটিয়া পেয়ে খুশি মাহির পরিবার। এরপর থেকে বাবু মাহির বাসায় থাকা শুরু করবে। এভাবেই গল্প এগিয়ে যাবে।
নাটকটিতে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশারসহ আরো অনেকে।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে