মডেল ও অভিনেতা সায়েম সাদাতকে হারানোর ৯ বছর। ২০১৫ সালের ১১ মে মধ্যরাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ২৭ বছর বয়সী এই অভিনেতা। অসুস্থতা অনুভব করলে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
৩ মে বিয়ে করেন সায়েম। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বিয়ে করে ফেললাম, ফিলিং বিবাহিত।’ এরপর সায়েম তাঁর স্ত্রী জান্নাত ফেরদৌসের সঙ্গে পরপর দুটি ছবি পোস্ট করেন। ফেসবুকে সায়েমের এটাই ছিল শেষ আপডেট।
অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছিলেন সায়েম সাদাত। শাফায়েত মনসুর রানা পরিচালিত ‘ভিটামিন টি’ টেলিফিল্মে অভিনয় করে পরিচিতি পান সায়েম। ‘ভালোবাসা ১০১’, ‘ঝালমুড়ি’ নাটকেও অভিনয় করেন তিনি।
রেদওয়ান রনির নতুন চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সায়েম। মডেলিং ও অভিনয় ছাড়া তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সেট ডিজাইন করতেন।
মৃত্যুবার্ষীকিতে ফেসবুক পোস্টে সায়েমকে স্মরণ করছেন ভক্তরা। বাংলা নাটকের বেশ কিছু ফেসবুক গ্রুপে সায়েমকে নিয়ে বেশ কিছু পোস্ট চোখে পড়েছে।

শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চুয়াল দ্বৈরথের গল্প নতুন কিছু নয়। তবে গত বছর অপু জানান, অসুস্থ প্রতিযোগিতায় তিনি থাকতে চান না। আবারও ভক্তদের উদ্দেশে একই বার্তা দিলেন অপু।
২৫ মিনিট আগে
আবারও মঞ্চে ফিরছে ক্যাফে দ্য ভলতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ৩ এপ্রিল বিকেল ৫টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি।
২ ঘণ্টা আগেকয়েক বছরের জল্পনা ও কঠোর গোপনীয়তার পর অবশেষে প্রকাশ পেল রামায়ণ সিনেমার প্রথম ঝলক। রাম চরিত্রে রণবীর কাপুরের কিছু মুহূর্ত প্রকাশ করা হয়েছে প্রায় তিন মিনিটের ভিডিওতে।
৩ ঘণ্টা আগে
৭৯তম কান চলচ্চিত্র উৎসব আগামী ১২ মে থেকে শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। এ বছরের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি পরিচালক পিয়েরে সালভাদোরির ‘লা ভেনাস ইলেকট্রিক’।
৬ ঘণ্টা আগে