
নাটকে সিন্ডিকেটের অভিযোগ নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে সেটা হয়ে উঠেছে ব্যাধির মতো। নাটকের শুটিংয়ে পরিচালক কিংবা প্রযোজক নয়, যাবতীয় সিদ্ধান্ত আসে নায়কের কাছ থেকে। এমনও শোনা যায়, নাটকে নায়কেরা নিজেই তাঁদের পছন্দমতো নায়িকা ঠিক করে দেন। সহশিল্পী তাঁদের ইচ্ছামতো না হলে শিডিউল দেন না। এবার ছোট পর্দার নায়কদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুললেন অভিনেত্রী তাসনুভা তিশা।
তিশা অভিযোগ করেন, বেশির ভাগ ক্ষেত্রে নাটকের সবকিছু নায়কদের সিদ্ধান্তেই হচ্ছে। এমনকি তিনিও শিডিউলের জন্য পরিচালক নয়, নায়কদের কাছ থেকে ফোন পান। তাসনুভা তিশা বলেন, ‘মেকআপ আর্টিস্ট, ডিওপি, লাইটে কাকে নিবে, শুটিং কোথায় হবে, গল্প কী হবে, মায়ের চরিত্রে কে অভিনয় করবেন, বাবার চরিত্রে কে থাকবেন—নাটকের সবকিছু নায়কেরা সিদ্ধান্ত নিচ্ছে বা ঠিক করে দিচ্ছে। এটা তো তাঁদের কাজ না, পরিচালকের কাজ। গল্পের চরিত্রের প্রয়োজনে যাঁকে ভালো মনে করবেন, তাঁকেই পরিচালক ডাক দেবেন। কিন্তু আমাকে কলটা দিচ্ছেন নায়কেরা।’
অভিনেত্রী মনে করেন, নায়কদের ক্ষমতা দেওয়া হয়েছে বলেই তাঁরা স্বেচ্ছাচারিতা করার সুযোগ পাচ্ছেন। তিশা বলেন, ‘আমার কাছে মনে হয়, ইন্ডাস্ট্রিতে এমন হচ্ছে, কারণ তাঁদের কাছে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে। এটা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ঠিকভাবে কাজ করতে পারব না।’
ইন্ডাস্ট্রির এমন অবস্থায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এই অভিনেত্রী। তিশা বলেন, ‘এভাবে যদি চলতে থাকে তাহলে কাজ করা কষ্টকর হয়ে যাবে। প্রতিদিন আমার মনে হয় অন্য কিছু নিয়ে ভাবা উচিত। অন্য কোনো ক্যারিয়ার হয়তো বেছে নিতে হবে, এভাবে কাজ করা যায় না। যাদের ন্যূনতম আত্মসম্মানবোধ আছে, তাদের তো গায়ে লাগার কথা। আমার চাওয়া, পরিচালকই আমার শিডিউল নেবেন, তিনিই গল্প নির্বাচন করবেন। নায়ক কেন এসব বিষয়ে মাথা ঘামাবে। চিত্রনাট্যে যা লেখা আছে, সে সংলাপই বলা উচিত। গল্পের প্রয়োজনে পরিবর্তন করতে হলে সেটা আলোচনা করে করতে হবে। কেন নায়কের সিদ্ধান্তেই সব হবে! অভিনেত্রী হিসেবে এই বিষয়গুলো আমার আত্মসম্মানে আঘাত করে, মন খারাপ হয়।’
আরও খবর পড়ুন:

২৪ জুলাই ঢাকায় গান শোনাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এমনটা গত মাসেই জানিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ। এবার জানা গেল এই কনসার্টে আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ভেন্যুর নাম, পাশাপাশি শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
অ্যানিমেশনপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ খুবই জনপ্রিয় নাম। মোয়ানার সেই জাদুকরি দুনিয়া এবার জীবন্ত হয়ে বড় পর্দায় ফিরছে। ২০১৬ সালের কালজয়ী অ্যানিমেটেড গল্পটিকে বাস্তবের ফ্রেমে নিয়ে এসেছেন পরিচালক টমাস কেল। আজ ১০ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’র বহুল প্রতীক্ষিত লাইভ অ্যাকশন সংস্করণ। একই দিন থেকে সিনেমা
৭ ঘণ্টা আগে
ঢাকা থিয়েটারের ‘রঙমহাল’ নাটক দিয়ে প্রথমবার মঞ্চ নির্দেশক হিসেবে নাম লিখিয়েছেন ফারুক আহমেদ। আজ রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে রঙমহাল নাটকের ষষ্ঠ প্রদর্শনী।
১ দিন আগে