
রহস্য রেখে শেষ হয়েছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। শেষ দৃশ্যে মুখঢাকা একজনের সঙ্গে কথা বলছিল স্বপন। কে সেই মানুষ? কেন স্বপনকে খুঁজছিল সে? এমন আরও কিছু প্রশ্ন রেখে শেষ হয়েছিল অ্যালেন স্বপনকে নিয়ে নির্মিত সিরিজের প্রথম সিজন। সেসব জট এবার খুলতে যাচ্ছে।
চলে এসেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’-এর ঘোষণা। ঈদুল ফিতরে সিরিজটি দেখা যাবে। ওটিটি প্ল্যাটফর্ম চরকি থেকে প্রকাশিত অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যাচ্ছে, ছড়িয়ে–ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে রয়েছে অ্যালেন স্বপন। মুখে তার চিরচেনা হাসি।
ভিডিওতে আঞ্চলিক ভাষায় একজনকে বলতে শোনা যায়, ‘আমার চার শ কোটি টাকা কোথায়?’ সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনও অধরা। এত টাকা কার কাছে কিংবা কোথায় লুকানো রয়েছে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে দর্শকদের মনে।
চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে গড়ে উঠেছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর, বদলাতে পারে ধরনও।
অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। নতুন সিরিজ নিয়ে তাঁর ভাষ্য, অ্যালেন স্বপন একটা মন্দ চরিত্র। নতুন সিজনে চরিত্রটি আরও ভয়ংকররূপে হাজির হতে যাচ্ছে। আর চরিত্রটির যে দুষ্টু স্বভাব, সেটার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সব মিলিয়ে চরিত্রটি নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে আসছে দর্শকদের সামনে।

প্রথম সিজনের মতো ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’ বানিয়েছেন শিহাব শাহীন। তিনি বলেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু নির্মাণের অভিজ্ঞতা চ্যালেঞ্জিং। কিন্তু সেই চ্যালেঞ্জ আমাকে নতুনভাবে অনেক কিছু ভাবতে শিখিয়েছে। প্রথম সিজনের সফলতার পর দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের নানা রকম প্রত্যাশা থাকে। আশা করছি, তারা নিরাশ হবে না।’
নাসির উদ্দিন খান ছাড়াও রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন। রয়েছেন নতুন অভিনয়শিল্পীরাও।

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় ‘সিন্ডিকেট’ সিরিজ। এর অন্যতম চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংলাপ বলে ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। এ চরিত্রের ওপর ভিত্তি করে পরের বছর তৈরি হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।

জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১০ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১০ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১১ ঘণ্টা আগে
২৭ সেপ্টেম্বর (স্থানীয় সময়) অনুষ্ঠিত হলো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের চলতি বছরের আসর। এ বছর সব আলো কেড়ে নিলেন দুই পপতারকা ম্যাডোনা ও টেইলর সুইফট। ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার গেছে পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনার হাতে।
১১ ঘণ্টা আগে