
সাম্প্রতিক সময়ে পারিবারিক গল্পের ধারাবাহিক নির্মাণে ঝুঁকছেন নাট্য নির্মাতারা। জনপ্রিয়তাও পাচ্ছে নাটকগুলো। এর মধ্যে অন্যতম মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মিত হয়েছে। নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। প্রতি মঙ্গল ও বুধবার চ্যানেল আইয়ে প্রচারের পর বুধ ও বৃহস্পতিবার দেখা যায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
গত নভেম্বরে প্রচার শুরুর পর থেকে আলোচনায় চলে আসে নাটকটি। ফাহাদ, সামির, মেহরীন, সায়রা থেকে শুরু করে বাবা-মা, ফুফু—নাটকের প্রতিটি চরিত্র প্রশংসিত হয়। এখন পর্যন্ত প্রচারিত হয়েছে ৪৬টি পর্ব। এবার ধারাবাহিকটি শেষের পালা। গতকাল শেষ হলো শুটিং। তবে কততম পর্বে এটা আমাদেরই গল্প শেষ হবে, তা জানাননি নির্মাতা।
শেষ দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ সব কলাকুশলী। শুটিংয়ের মাঝেই তাঁরা কথা বলেন নাটকটি নিয়ে। জানান নিজেদের অনুভূতির কথা। শিল্পীরা জানান শুটিং শেষ হয়ে গেলেও এই নাটকের রেশ অনেক দিন থেকে যাবে তাঁদের মধ্যে।
ইরফান সাজ্জাদ বলেন, ‘সাত মাসের দারুণ জার্নি শেষ হলো। দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তাঁরা ধারাবাহিকটির প্রতিটি চরিত্র আপন করে নিয়েছেন। জানি না এই নাটক বা গল্প ফিরবে কি না। না ফিরলে, আমি খুব মিস করব।’
খায়রুল বাসার বলেন, ‘নাটকের গল্পের সঙ্গে দর্শক কানেক্ট করতে পেরেছে—এটাই সার্থকতা। প্রতিটি ক্রাইসিসের সঙ্গে দর্শক ছিল। দর্শক হিসেবে যখন আমি দেখি তখন নিজেও ইমোশনাল হয়ে যাই।’
মেহরীন চরিত্রে অভিনয় করা কেয়া পায়েল বলেন, ‘যখন কোনো শিল্পী চরিত্রের নামে পরিচিত হয়ে ওঠেন, সেটা অনেক বড় পাওয়া। এটা আমাদেরই গল্পের মাধ্যমে সেটা আমি পেয়েছি।’
এটা সুনেরাহ বিনতে কামালের প্রথম ধারাবাহিক। অভিজ্ঞতা জানিয়ে সুনেরাহ বলেন, ‘প্রথম ধারাবাহিকেই আমি একটি পরিবার পেয়েছি, জনপ্রিয়তা পেয়েছি। দেশ-বিদেশে যেখানেই যাচ্ছি সেখানেই সায়রা নামে ডাকছে।’
নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘শুরুতেই ধারণা করেছিলাম, এটি মানুষের কাছে পোঁছাবে। সেই প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। এর আগেও “গ্রাজুয়েট”, “মাইক”, “চাঁদের নিজের কোনো আলো নেই”সহ বেশ কয়েকটি ধারাবাহিক প্রচারের সময় অনেক সাড়া পেয়েছি। তবে এই নাটকটি সবকিছু ছাপিয়ে গেছে।’

মুক্তির আগে থেকেই ‘উৎসব’-এর সঙ্গে তুলনা চলছিল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার। নির্মাতা তানিম নূরকেও এই প্রশ্নের জবাব দিতে হয়েছে একাধিকবার। আশাবাদী ছিলেন তানিম। দর্শকের আগ্রহকে নিয়েছিলেন ইতিবাচক হিসেবে। বনলতা এক্সপ্রেস উৎসবকে ছাড়িয়ে যাবে—এমনটাই প্রত্যাশা ছিল তাঁর।
২ ঘণ্টা আগে
নগর বাউল ব্যান্ড ছাড়লেন গিটারিস্ট সুলতান রায়হান খান রানা। দেড় দশকের বেশি সময় নগর বাউলে বাজিয়েছেন এই গিটারিস্ট। দেশ-বিদেশের বহু কনসার্টের মঞ্চে জেমসের সঙ্গী ছিলেন তিনি।
২ ঘণ্টা আগে
কপিরাইট নিয়ে নতুন করে শুরু হওয়া আইনি জটিলতার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে ‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানালেন, এই জটিলতা খুব শিগগির মেটার কোনো সম্ভাবনা নেই।
১৫ ঘণ্টা আগে
নতুন সিনেমায় সালমান খানকে সম্পূর্ণ নতুন রূপে দেখা যাবে। নয়নতারার চরিত্রটিকেও বেশ শক্তিশালী এবং গল্পের কেন্দ্রবিন্দু হিসেবে ফুটিয়ে তোলা হবে।
১৭ ঘণ্টা আগে