
সদ্য প্রয়াত অভিনেতা শামস সুমন স্মরণে ‘বন্ধু প্রিয় শামস সুমন স্মৃতিতে অম্লান’ শীর্ষক আলোচনা ও স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করে অভিনয়শিল্পী সংঘ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আয়োজিত এই অনুষ্ঠান রূপ নেয় এক আবেগঘন মিলনমেলায়। শামস সুমনকে নিয়ে কথা বলার সময় অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।
এদিন সন্ধ্যায় শামস সুমনকে নিয়ে স্মৃতিচারণা করেন মামুনুর রশীদ, খায়রুল আলম সবুজ, আমীরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, আজাদ আবুল কালাম, তৌকীর আহমেদ, আফসানা মিমি, আজিজুল হাকিম, আরমান পারভেজ মুরাদ, রওনক হাসান, আহসান হাবিব নাসিম, দীপা খন্দকার, শাহাদাত হোসেন প্রমুখ। তাঁদের কথায় উঠে আসে শামস সুমনের অভিনয়গুণ, সহকর্মীদের প্রতি আন্তরিকতা ও মানবিক দিক।
মামুনুর রশীদ বলেন, ‘নাটকসংশ্লিষ্ট এতগুলো সংগঠন গড়ে ওঠার মূলে সুমনের অনেক ভূমিকা। দিনের পর দিন আমাদের একসঙ্গে কাজ হয়েছে। অভিনয়ের চেয়ে গবেষণাধর্মী কাজে বেশি মনোযোগ ছিল সুমনের। রেডিও নিয়ে তার অনেক চিন্তা ছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে ওর একটা থিসিস আছে। ওর সঙ্গে প্রায় প্রতিদিন আমার দেখা হতো।’
খায়রুল আলম সবুজ বলেন, ‘ওর সঙ্গে আমার খুব বেশি দেখা হতো না। কিন্তু যখনই দেখা হতো, অপূর্ব একটা সময় কাটত। শামস সুমন সব সময়ে রয়ে যাবে আমাদের মাঝখানে।’
তৌকীর আহমেদ বলেন, ‘শামস সুমনের যোগ্যতা অনেকের চেয়ে বেশি। তার উচ্চারণ, অভিনয় দক্ষতা, স্মার্টনেস—সবকিছু মিলিয়ে। শুটিং ইউনিটের প্রাণ ছিল সে। হাস্যরসে আনন্দে মাতিয়ে রাখত সবাইকে। সুমন কখনো শো-অফ করেনি। ও মনে করেছে ওর যতটুকু যোগ্যতা ও দক্ষতা, এটাই তাকে তার অবস্থানে নিয়ে যাবে।’
গত ১৭ মার্চ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান শামস সুমন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাঁর এই হঠাৎ চলে যাওয়া দেশের সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলে। সেই শোককে স্মৃতিতে রূপ দিতেই সহকর্মীরা আয়োজন করেন এই বিশেষ অনুষ্ঠান।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৫ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৫ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৫ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৫ ঘণ্টা আগে