
সম্প্রতি একটি টক শো-তে ঋতুস্রাবের ব্যথা নিয়ে মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে এখন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মানদানা। তাঁর মন্তব্য দ্রুত ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার জেরে অভিনেত্রী নিজেও মুখ খুলতে বাধ্য হন।
অভিনেতা জগপতি বাবুর টক শো ‘জায়াম্মু নিশ্চায়াম্মু রা’-তে হাজির হয়ে রাশমিকা মন্তব্য করেন, নারীরা প্রতি মাসে যে পরিমাণ কষ্টের মধ্য দিয়ে যান, তা বোঝার জন্য পুরুষদের অন্তত একবার ঋতুস্রাব অনুভব করা উচিত। এই মন্তব্যের পরই অনলাইন জগতে শুরু হয় তোলপাড়। কিছু ব্যবহারকারী তাঁকে পুরুষদের প্রতি ‘অসংবেদনশীল’ বলে অভিযোগ করেন।
শো-এর সঞ্চালক জগপতি বাবু যখন রাশমিকাকে জিজ্ঞাসা করেন, তিনি কি সত্যিই মনে করেন পুরুষদের ঋতুস্রাব হওয়া উচিত, তখন অভিনেত্রী জোর দিয়ে বলেন, ‘হ্যাঁ। আমি চাই তারা অন্তত একবার ঋতুস্রাব অনুভব করুক, যাতে তারা ব্যথা এবং মানসিক কষ্ট বুঝতে পারে।’
তিনি আরও ব্যাখ্যা করেন, ‘হরমোনের ভারসাম্যহীনতার কারণে আমরা এমন আবেগ অনুভব করি যা নিজেরাও বুঝতে পারি না। আর এই চাপ পুরুষদের ওপর দেখানো যায় না, কারণ আপনি যতই ব্যাখ্যা করুন না কেন, তারা সেই অনুভূতি বুঝতে পারে না। তাই পুরুষদের যদি একবার পিরিয়ড হয়, তবে তারা বুঝতে পারবে ঋতুস্রাবের ব্যথা ঠিক কেমন।’
ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে রাশমিকা বলেন, ‘আমি এতটাই ভয়ংকর ঋতুস্রাবের ব্যথায় ভুগি যে একবার অজ্ঞানও হয়ে গিয়েছিলাম। অসংখ্য পরীক্ষা করিয়েছি এবং ডাক্তারের পরামর্শ নিয়েছি, কিন্তু কেউ জানে না কেন এমন হয়। প্রতি মাসে আমি ভাবি, ঈশ্বর, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? আমার মনে হয় কেউ কেবল তখনই এটি বুঝতে পারে যখন সে এটির অভিজ্ঞতা পায়। এই কারণেই আমি মনে করি, পুরুষদের অন্তত একবার পিরিয়ড হওয়া উচিত।’
রাশমিকার এই মন্তব্যকে ঘিরে যখন অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়। তখন তিনি এক্স হ্যান্ডলে একটি ফ্যান পোস্টের প্রতিক্রিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেন।
একজন ভক্ত শো-এর একটি ক্লিপ শেয়ার করে লেখেন, ‘পুরুষদের ঋতুস্রাব সম্পর্কে রাশমিকার দৃষ্টিভঙ্গি: আমরা কেবল আমাদের ব্যথা এবং আবেগগুলোকে বোঝা হোক, সেটাই চাই। এর উদ্দেশ্য কখনোই তুলনা করা বা পুরুষদের দায়িত্বকে ছোট করা ছিল না...কিন্তু কিছু দুর্বল ইগো একে ভুলভাবে ঘুরিয়ে দিয়েছে।’
এই পোস্টটির প্রতিক্রিয়ায় রাশমিকা লেখেন, ‘এবং এই বিষয়টি নিয়ে কেউ কথা বলবে না...শো এবং ইন্টারভিউতে যাওয়ার ভয় আমার কাছে এটাই। আমি কিছু বলতে চাই, কিন্তু সেটা সম্পূর্ণ অন্যভাবে নেওয়া হয়।’
রাশমিকা মানদানাকে শেষবার তেলেগু চলচ্চিত্র ‘দ্য গার্লফ্রেন্ড’-এ দীক্ষিত শেঠির বিপরীতে দেখা গেছে। এর পাশাপাশি, অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তাঁর বাগদান এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ের গুঞ্জন নিয়েও সম্প্রতি খবরে ছিলেন তিনি।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
২০ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
২১ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
২১ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১ দিন আগে