খেলাধুলার সঙ্গে সম্পর্কিত যেকোনো সিনেমায় অভিনয় করতে চান দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণ। তিনি জানিয়েছেন, সুযোগ পেলে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির চরিত্রে অভিনয় করতে আগ্রহী তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারটিতে রাম চরণকে জিজ্ঞেস করা হয়, এমন কোনো চরিত্র আছে, যাতে অভিনয় করতে চান তিনি। অভিনেতা বলেন, ‘খেলাধুলার সঙ্গে সম্পর্কিত যে কোনো চরিত্রে অভিনয় করতে চাই। কিন্তু এ রকম কোনো ছবির প্রস্তাব আমি পাইনি।’ এরপর তাঁকে বিরাট কোহলির বায়োপিক করার পরামর্শ দেওয়া হলে অভিনেতা বলেন, ‘দারুণ! তিনি আমাদের অনুপ্রেরণা। সুযোগ পেলে এই চরিত্রে কাজ করতে চাই। কারণ, আমরা অনেকটা একই রকম দেখতে।’
সাক্ষাৎকারে রাম চরণ আরও জানিয়েছেন, তাঁর প্রিয় বলিউড তারকা সালমান খান। তিনি সেখানে জানিয়েছেন সালমানের সঙ্গে তাঁর প্রথম দেখা হওয়ার স্মৃতি। সালমান খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি খেলার মাঠে ‘নাটু নাটু’ গানের সঙ্গে কোমর দোলাচ্ছেন। তাঁর এই নাচের ভিডিওটি সবাই দারুণ পছন্দ করছেন।
উল্লেখ্য, গোল্ডেন গ্লোব ও হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের পর অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার নিজেদের করে নিয়েছে রাম চরণ অভিনীত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১২ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৪ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৪ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৪ ঘণ্টা আগে