দক্ষিণ ভারতীয় অভিনেতা ড্যানিয়েল বালাজি মারা গেছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার মধ্যরাতে মৃত্যু হয় ৪৮ বছর বয়সী এ অভিনেতার। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন ড্যানিয়েল। বুকে ব্যথা অনুভব করলে গতকাল তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মধ্যরাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আর সেখানেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
পরিচালক মোহন রাজা তাঁর এক্স হ্যান্ডলে বালাজিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘খুবই দুঃখের সংবাদ। ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনিই অনুপ্রেরণা ছিলেন। খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করা মিস করব। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
তামিল সিনেমায় মূলত খলনায়কের চরিত্রেই দেখা যেত ড্যানিয়েল বালাজিকে। কমল হাসানের অপ্রকাশিত মারুধুনায়গামে ইউনিট প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন বালাজি। টেলিভিশনেও কাজ করেছেন। ২০২২ সালের এপ্রিল মাধাথিল চলচ্চিত্রের মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে তাঁর অভিনয়ে হাতেখড়ি হয়। একের পর এক ছবিতে দূরন্ত অভিনয়ে খুব অল্প সময়েই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জমি তৈরি করেছিলেন ড্যানিয়েল। তবে ড্যানিয়েলের ক্যারিয়ার শুরু নাট্যমঞ্চ থেকে।
তামিল সিনেমা ছাড়াও বেশ কয়েকটি মালয়ালম, তেলুগু এবং কন্নড় সিনেমায়ও অভিনয় করেছেন ড্যানিয়েল বালাজি। কমল হাসানের সঙ্গে ‘ভেত্তিয়াদু ভিলাইয়াদু’ সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি।
গৌতম মেনন ও সুরিয়া-জ্যোতিকার ‘কাখা কাখার’ সিনেমার পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরে তিনি ‘বিধি মাধি উল্টা’ এবং ‘পোলাধবন’সহ আরও কয়েকটি তামিল সিনেমায় অভিনয় করেন।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৬ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৬ ঘণ্টা আগে