
প্রায় পাঁচ দশকের ক্যারিয়ার মোহনলালের। মালয়ালম ইন্ডাস্ট্রির এ জনপ্রিয় অভিনেতা কাজ করেছেন তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি সিনেমাতে। অভিনয়ের পাশাপাশি করেছেন পরিচালনা এবং প্রযোজনাও। সব মিলিয়ে তাঁর সিনেমার সংখ্যা ৪০০-এর বেশি। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ এর আগে পেয়েছিলেন পদ্মশ্রী, পদ্মভূষণের মতো সম্মান। এবার দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন মোহনলাল।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মোহনলালের নাম সুপারিশ করেছে দাদাসাহেব ফালকে পুরস্কার নির্বাচন কমিটি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, মোহনলালের অভিনয় তাঁর পরবর্তী প্রজন্মকেও অনুপ্রাণিত করে চলেছে। ভারতীয় চলচ্চিত্রে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য এই অভিনেতা, পরিচালক ও প্রযোজককে বিশেষ এই সম্মানে সম্মানিত করা হচ্ছে। তাঁর অভিনয়, বহুমুখী প্রতিভা আর নিরলস পরিশ্রম ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে।
২৩ সেপ্টেম্বর ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে মোহনলালকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হবে। গত বছর এ পুরস্কার দেওয়া হয়েছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।
১৯৭৮ সালে মোহনলাল প্রথম অভিনয় করেন ‘থিরানোত্তম’ সিনেমায়। তবে প্রথম সিনেমাটি নানা জটিলতায় ওই সময় মুক্তি পায়নি। ১৯৮০ সালে ‘মানজিল ভিরিঞ্জা পোক্কাল’ দিয়ে পর্দায় অভিষেক হয় তাঁর। আশির দশকে মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা হিসেবে আবির্ভাব হয় মোহনলালের।
সেই থেকে এখনো দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। এখনও পর্দায় তাঁর উপস্থিতি মানেই অন্যরকম উন্মাদনা। এ বছর মুক্তি পাওয়া মোহনলাল অভিনীত ‘এল টু: এমপুরান’ মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার রেকর্ড গড়েছে।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
৩৪ মিনিট আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
৫ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১২ ঘণ্টা আগে