
শাকিব খানের বিপরীতে ' প্রিয়তমা ' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের ইধিকা পালের । প্রথম সিনেমাতেই নজর কাড়েন অভিনেত্রী । এ বছর রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘ বরবাদ ' সিনেমায়ও দেখা গেছে তাঁকে । খবর ছড়িয়েছে , মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায়ও অভিনয় করবেন ইধিকা । এবার তাঁর নায়ক সিয়াম আহমেদ । ‘ রাক্ষস ’ নামের সিনেমায় জুটি হচ্ছেন তাঁরা । অথচ অভিনেত্রী জানালেন ভিন্ন কথা । এমন নামের কোনো সিনেমা নিয়ে তাঁর সঙ্গে নাকি কোনো কথাই হয়নি । রাক্ষস সিনেমায় ইধিকার অভিনয়ের এই গুঞ্জন কয়েক দিন ধরে । ইতিমধ্যে নাকি আলাপও হয়েছে নির্মাতাদের সঙ্গে , এমন খবরও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে । কিন্তু , নতুন এই সিনেমা নিয়ে কথা বলতে যোগাযোগ করলে ইধিকা জানালেন ভিন্ন কথা । খুদে বার্তায় আজকের পত্রিকাকে ইধিকা লেখেন , “ এখন অবধি এ রকম ( রাক্ষস ) নামের কোনো সিনেমা নিয়ে আমার কোনো কথা হয়নি । ' একই কথা পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকেও জানিয়েছেন ইধিকা । অভিনেত্রী জানান , সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় নিয়ে কোনো কথা হয়নি ।
আনন্দবাজার জানাচ্ছে , ইধিকা না থাকলেও রাক্ষসে সিয়ামের সঙ্গে থাকবেন টালিউড নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায় । এর আগে এ সিনেমায় সাবিলা নূরের অভিনয়ের খবর ছড়িয়েছিল । রাক্ষস সিনেমায় দেশ - বিদেশের একাধিক অভিনেত্রীর নাম শোনা গেলেও এখন পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার কাছ থেকে আসেনি আনুষ্ঠানিক ঘোষণা । বরং প্রযোজক শাহরিনা সুলতানা সংবাদমাধ্যমে জানিয়েছেন , এই সিনেমা নিয়ে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে কথা হয়েছে । শেষ পর্যন্ত কে থাকছে , সেটা সময় বলে দেবে । রাক্ষসের আগে আবু হায়াত মাহমুদের ‘ প্রিন্স ' সিনেমার নায়িকা হিসেবেও শোনা গেছে ইধিকার নাম । সেই দৃশ্যপটও বদলে গেছে ।
এখন শোনা যাচ্ছে , ইধিকা নয় , টালিউডের আরেক নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম । তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে তাসনিয়া ফারিণের থাকার বিষয়টি নিশ্চিত করলেও অন্য কারও নাম ঘোষণা হয়নি এখন পর্যন্ত । জানা গেছে , এ মাসেই শুরু হবে প্রিন্স ও রাক্ষস সিনেমার শুটিং । দুটি সিনেমার বেশির ভাগ শুটিং হবে দেশের বাইরে । সবকিছু ঠিক থাকলে আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে সিনেমা দুটি ।
এ ধরনের গুঞ্জনে অবাক হয়েছেন তিনি । গত বছরও শোনা গিয়েছিল ‘ সিকান্দার ' নামের একটি সিনেমায় জুটি হচ্ছেন সিয়াম - ইধিকা । সেই খবরও শেষ পর্যন্ত গুঞ্জনই থেকে গেছে । এদিকে

ছেলের অসুস্থতার কারণে তিন বছর ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ছেলেকে নিয়মিত সময় দেন তিনি। পাশাপাশি সেখানে থেকেই সুযোগ-সুবিধামতো তৈরি করছেন গান, অংশ নিচ্ছেন কনসার্টে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে কানাডায় একটি একক কনসার্টে গান শোনাবেন কুমার বিশ্বজিৎ।
২৬ মিনিট আগে
ছোটবেলায় গায়িকা হওয়ার স্বপ্ন ছিল জান্নাতুল সুমাইয়া হিমির। কচি-কাঁচার মেলা ও ছায়ানটে গান শিখতেন। তখন থেকেই শিশুশিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে নাচ-গান-অভিনয় করতেন। ২০১৪ সালে একটি মডেলিং রিয়েলিটি শোতে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। সুযোগ পান চ্যানেল আইয়ের ‘মহারানী’ নাটকে। এর পর থেকে বদলে যায় হিমির ক্যারিয়ারে
৩২ মিনিট আগে
বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসের অন্যতম পুরোধা শিল্পী আন্ডারগ্রাউন্ড পিস লাভারস ব্যান্ডের কণ্ঠশিল্পী ও গিটারিস্ট দস্তগীর হক আর নেই। গতকাল বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও একমাত্র পুত্র রেখে গেছেন।
৩৫ মিনিট আগে
দ্বিতীয় সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। ওই বছরের সবচেয়ে বেশি দেখা
৪০ মিনিট আগে