দক্ষিণী তারকা বিজয় সেতুপতির ‘বিদুথলাই’ ছবির সেটে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ছবিতে স্টান্ট করার সময় স্টান্টম্যান এস সুরেশ নিহত হয়েছেন।
৫৪ বছর বয়সী এস সুরেশ ছিলেন দক্ষিণী ছবির অন্যতম অভিজ্ঞ স্টান্টম্যানদের একজন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, শুটিং চলাকালে সুরেশ ২০ ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারান।
চেন্নাইয়ের ভন্ডালুরে বিজয় সেতুপতির পরবর্তী সিনেমা ‘বিদুথলাই’–এর শুটিং চলছিল। সেখানে একটি দৃশ্য ধারণের জন্য সুরেশ ২০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিতে যান। সবকিছু ঠিকঠাকই ছিল, সুরেশ তাঁর শট নিখুঁতভাবেই দিতে যাচ্ছিলেন। কিন্তু ঝাঁপ দেওয়ার সময় ক্রেনে বাঁধা দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান। সুরেশকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্টান্ট নির্দেশকের পাশাপাশি সিনেমাটিতে সহকারী পরিচালক হিসেবেও তিনি কাজ করছিলেন।
শুটিংয়ে ঘটে যাওয়া এ দুর্ঘটনার তদন্তে নেমেছে চেন্নাইয়ের ভন্ডালুর পুলিশ। সুরেশ প্রায় তিন দশক ধরে দক্ষিণী ছবির জগতে সুনামের সঙ্গে কাজ করেছেন। স্টান্টের মাধ্যমে তিনি তাঁর অভিনয় জীবন শুরু করেন। সেই স্টান্টেই জীবন শেষ হয়ে গেল তাঁর। ‘বিদুথলাই’ ছবিতে তিনি বিজয় সেতুপতির স্টান্ট করছিলেন বলে জানা যায়। এই ছবির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।
বেত্রিমারন পরিচালিত ‘বিদুথলাই’ ছবিটির প্রথম ভাগের শুটিং শেষ হয়ে গেছে। দ্বিতীয় ভাগের শুটিং চলাকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটল। ক্রাইম-থ্রিলারধর্মী এই ছবিতে বিজয় ছাড়াও সুরি, প্রকাশ রাজ, গৌতম মেনন, কিশোর, রাজীব মেনন, ভবানী শ্রীস অভিনয় করছেন।
২০২০ সালের ফেব্রুয়ারিতে কমল হাসানের ইন্ডিয়ান ২-এর সেটে একটি ক্রেন পড়ে তিনজন কলাকুশলী নিহত হন। দুর্ঘটনার পর শুটিং দুই বছর বন্ধ থেকে গত সেপ্টেম্বরে আবার শুরু হয়। কমল হাসানের ইন্ডিয়ান ২-এর সেটে দুর্ঘটনার পর, অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা শঙ্কর এবং লাইকা প্রোডাকশন মৃতদের পরিবারকে ১ কোটি রুপি করে দেন।
এরপর এ নিয়ে এক সংবাদ সম্মেলনে কমল হাসান বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা আর যেনো না ঘটে, আমাদের তা নিশ্চিত করতে হবে। অভিনেতা এবং পরিচালক হিসেবে, আমরা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সাহায্যের হাত বাড়াতে পারি। আমি এই অনুষ্ঠানে প্রযোজকদের প্রশংসা করতে চাই, তাঁদের ওই সহযোগিতা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
৫ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
৫ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
৫ ঘণ্টা আগে