
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
গত ২১ মে মোহনলালের জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল দৃশ্যম ৩। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের তুমুল প্রশংসায় সিনেমাটি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করে। ইতিমধ্যেই এটি বিশ্বব্যাপী ২৩৭ কোটি রুপির বেশি ব্যবসা করে অন্যতম সফল মালয়ালম সিনেমার গৌরব অর্জন করেছে।
প্রেক্ষাগৃহের এই বিশাল সাফল্যের রেশ না কাটতেই ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করল আমাজন প্রাইম। জানা গেছে, মূল মালয়ালম ভাষার পাশাপাশি তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায় ডাব করা সংস্করণেও ২০০টির বেশি দেশে একযোগে দেখা যাবে দৃশ্যম ৩।
ফ্র্যাঞ্চাইজির আগের দুটি পর্বের মতো দৃশ্যম ৩ পরিচালনা করেছেন ও চিত্রনাট্য লিখেছেন জিতু জোসেফ। আশীর্বাদ সিনেমাসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন অ্যান্টনি পেরুম্বাভুর। এবারের পর্বেও জর্জকুট্টি চরিত্রে মোহনলালের পাশাপাশি তাঁর স্ত্রী ও মেয়ের চরিত্রে যথাক্রমে মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিল পর্দায় ফিরেছেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে সিদ্দিকের মতো শক্তিশালী অভিনেতাকে। অনিল জনসনের আবহ সংগীত সিনেমাটির থ্রিলার মেজাজকে আরও জমিয়ে তুলেছে।
পরিচালক জিতু জোসেফ জানিয়েছেন, এবারের পর্বটি কেবল রহস্য-রোমাঞ্চের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে বছরের পর বছর জর্জকুট্টি যে মানসিক ট্রমা, ভয় ও অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছে, সেই মনস্তাত্ত্বিক লড়াইও ফুটিয়ে তোলা হয়েছে।
অতীতের সেই অপরাধের ছায়া যখন আবারও জর্জকুট্টির পরিবারের ওপর এসে পড়ে, তখন আইনের চোখকে ফাঁকি দিতে শেষবারের মতো সে কতটা মরিয়া হয়ে ওঠে, তা নিয়েই এগিয়েছে দৃশ্যম ৩-এর গল্প।
অজয় দেবগন অভিনীত দৃশ্যম ৩-এর হিন্দি রিমেকও চলতি বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে আসার জন্য প্রস্তুত। এরই মধ্যে শুটিং শেষ করেছেন অজয়। দৃশ্যম ৩ নিয়ে তিনি পর্দায় দেখা দেবেন আগামী ২ অক্টোবর।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৬ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৭ ঘণ্টা আগে