
আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস। জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগের স্মৃতি তুলে ধরতে দিনব্যাপী বিশেষ আয়োজন সাজিয়েছে বাংলাদেশ টেলিভিশন। কবিতা আবৃত্তি, সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচির সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকছে দিনব্যাপী জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত বিশেষ ফিলার।
বিকেল ৪টা ৫ মিনিটে জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় প্রচারিত হবে কবিতা পাঠের অনুষ্ঠান। বিকেল ৪টা ৩০ মিনিটে ইয়াসমিন আক্তারের প্রযোজনায় প্রচারিত হবে আয়নাঘরের দুঃসহ স্মৃতি নিয়ে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় আফরোজা সুলতানার প্রযোজনায় প্রচারিত হবে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানভিত্তিক কবিতা আবৃত্তির অনুষ্ঠান।
রাত ৮টা ৫০ মিনিটে হাসান রিয়াদের প্রযোজনায় থাকছে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার নিয়ে আলোচনা অনুষ্ঠান। রাত ১০টায় দেখা যাবে মাহবুবা জ্যামিনের প্রযোজনায় নাচ, গান ও আলোচনা নিয়ে বিশেষ অনুষ্ঠান।
এ ছাড়া বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে দুপুর ১২টায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সরাসরি সম্প্রচার করা হবে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান। এ দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহামান্য রাষ্ট্রপতি। সকাল ৯টায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে জাদুঘর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি দেখা যাবে বিটিভিতে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে নির্বাচিত একটি সিনেমা পাঠানো হয়। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারের ৯৯তম আসরে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
১৩ ঘণ্টা আগে
সাধারণ এক মানুষের জাদুকর হিসেবে উত্থানের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জাদুকর’। রাজীব হোসেনের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। পরিচালক হিসেবে এটি তাঁর দ্বিতীয় কাজ। দর্শকপ্রিয় বহু সিনেমা ও সিরিজে অভিনয়ের পর গত ফেব্রুয়ারিতে ‘জ্বিনের বাচ্চা’ ওয়েব ফিল্ম...
১৩ ঘণ্টা আগে
মহাকাশ ও কল্পবিজ্ঞানের গল্প নিয়ে হলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’। সেই ভিনগ্রহের দুনিয়া আবারও দেখা যাবে বড় পর্দায়। তৈরি হচ্ছে স্টার ওয়ারস সিরিজের নতুন সিনেমা। এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘স্পাইডার-ম্যান’খ্যাত পরিচালক জন ওয়াটস।
১৩ ঘণ্টা আগে
৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ওরিজন্তিতে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এক মাসের ব্যবধানে রুবাইয়াত হোসেনের সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার আটটি প্রথম সারির উৎসবে।
১৩ ঘণ্টা আগে